প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

চান্দিনায় চাঁদা না পেয়ে ‘আটক’, পরিকল্পিত নাটক? স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আটকের চেষ্টা ব্যর্থ করে প্রশংসিত স্বেচ্ছাসেবক দল নেতা

Chandina20170523214818
আজকের কথা ডেস্ক

কুমিল্লার চান্দিনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর নামে চাঁদাবাজি করতে যেয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আটকের ঘটনা বড় বিতর্কে পরিণত হয়েছে। স্থানীয় এক ‘সমন্বয়ক’ রনি নামে ওই নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দিতে চাইলেও, বাধা দিয়ে তাকে মুক্ত করেন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন কানন। এলাকাজুড়ে এ ঘটনায় প্রশংসায় ভাসছেন কানন।

চাঁদা না পেয়ে ‘আটক’, পরিকল্পিত নাটক?

জোয়াগ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আরমান হোসেন রনি মঙ্গলবার দুপুরে হঠাৎ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিচয়ে কয়েকজন তরুণের হাতে আটক হন। নেতৃত্ব দেন ইমরান হোসেন নামের এক যুবক, যিনি নিজেকে সমন্বয়ক দাবি করেন।

স্থানীয়রা বলছেন, এই গ্রুপটি দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে চাঁদাবাজি করার চেষ্টা করে। রনিকে তারা হেলমেট পরে হামলার অভিযোগে আটক করার দাবি করলেও মূল ঘটনা ছিল চাঁদাবাজি না পাওয়ার প্রতিশোধ।

স্বেচ্ছাসেবকলীগ নেতাকে ‘ছিনিয়ে’ এনে প্রশংসিত হলেন কানন

ঘটনার খবর পেয়ে সেখানে উপস্থিত হন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক এবং সভাপতি পদপ্রার্থী গিয়াসউদ্দিন কানন। তিনি জানান, “রনির বিরুদ্ধে এলাকায় কোন অভিযোগ নেই। ইমরান নামে ছেলেটি তাকে আটকে চাঁদা দাবি করেছিল। তাই আমরা গিয়ে তাকে নিয়ে আসি।”

চাঁদাবাজি
চান্দিনায় চাঁদাবাজি না পেয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আটক করে পুলিশের হাতে দিতে চেয়েছিল বৈষম্যবিরোধী সমন্বয়করা, তেমনি আরেক ঘটনায় ৬০০ কোটি টাকার হাসপাতালও দখল করে নিয়েছে এ সমন্বয়করা—- ছবি। দৈনিক আজকের কথা।

ঘটনার সময় কাননের সঙ্গে ছিলেন ইউনিয়ন যুবদল নেতা বাদলসহ কয়েকজন বিএনপি নেতাকর্মী। স্থানীয়দের মতে, এভাবে একজন নিরপরাধকে জিম্মি করে চাঁদা আদায়ের চেষ্টা ঠেকিয়ে তিনি সাহসিকতার পরিচয় দিয়েছেন।

পুলিশ জানে না, তবু বিচারকের ভুমিকায় চাঁদাবাজ সমন্বয়করা?

চান্দিনা থানার ওসি জাবেদ উল ইসলাম বলেন, “আমাদের কাছে কেউ লিখিত অভিযোগ করেনি। ভিডিও ফুটেজ দেখানো হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের প্রশ্ন— যদি পুলিশকে কিছুই জানানো না হয়, তবে কীভাবে সমন্বয়করা কাউকে আটক করে এবং পুলিশে দেয়ার নামে হুমকি দিতে পারে? কে দিল তাদের এই ক্ষমতা?

স্থানীয়দের প্রতিক্রিয়া: “সমন্বয়কদের বিরুদ্ধে ব্যবস্থা চাই”

একাধিক স্থানীয় বাসিন্দা অভিযোগ করেছেন, ‘বৈষম্যবিরোধী’ নামের ব্যানারে কিছু ব্যক্তি এলাকায় গোষ্ঠীভিত্তিক চাঁদাবাজি ও দমনপীড়নের রাজনীতি করছেন। তারা বিচারবহির্ভূতভাবে লোকজনকে আটকে টাকা দাবি করছেন।

তারা বলেন, “গিয়াসউদ্দিন কানন সাহস করে কথিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর এসব অন্যায় চাঁদাবাজি প্রতিরোধ করেছেন। আমরা চাই প্রশাসন এ বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে যথায়থ ব্যবস্থা নিক।”

প্রিন্ট করুন