

বঙ্গবন্ধুর বাড়ি গুঁড়িয়ে দেওয়া নিয়ে করা এক সরাসরি প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়ে বিতর্কে জড়ালেন বাংলাদেশের বিতর্কিত প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
গতকাল বুধবার লন্ডনের চ্যাথাম হাউসে আয়োজিত এক সংলাপে একজন প্রবাসী সাংবাদিক তাঁকে প্রশ্ন করেন:
“আপনি বলেছিলেন সবার ঐক্যই আপনার চ্যালেঞ্জ, অথচ আমরা দেখলাম ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আপনি ঐক্য বলছেন, অথচ ঐতিহাসিক স্থাপনা নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে—এ কেমন ঐক্য?”
এই স্পষ্ট প্রশ্নের জবাবে ড. ইউনুস কোনো মন্তব্য না করে বরং বিষয়টি পাশ কাটিয়ে যান। তিনি বলেন, “এখন সব কিছু শান্ত ও শৃঙ্খলাপূর্ণ।”
তিনি দাবি করেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে “জাতিকে শৃঙ্খলায় আনা” ছিল তাঁর প্রথম কাজ। পুলিশ-জনগণের মাঝে আস্থাহীনতা কাটাতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি ‘বুলডোজার মিছিল’ নামক কর্মসূচির আওতায় ঐতিহাসিক বাড়িটি ধ্বংস করে দেওয়া হয়।
এই ঘটনা দেশজুড়ে শোক, ক্ষোভ এবং গভীর বিতর্কের জন্ম দেয়।
বঙ্গবন্ধুর বাড়ি গুঁড়িয়ে দেওয়া প্রশ্নে . ইউনূসের এই এড়িয়ে যাওয়া উত্তর অনেকের কাছে ঐতিহ্যবিরোধী এবং পক্ষপাতদুষ্ট ভূমিকার ইঙ্গিত বলেই বিবেচিত হচ্ছে। বিশ্লেষকদের মতে, একটি জাতীয় ঐতিহ্যবাহী স্থাপনা ধ্বংস হওয়া সত্ত্বেও প্রধান উপদেষ্টার নির্লিপ্ততা তার ‘ঐক্যের’ বক্তব্যকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে।