প্রিন্ট এর তারিখঃ সোমবার, ১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

‘বিএনপি সাপোর্ট না দিলে সরকার ১০ দিনও টিকবে না’—চাঞ্চল্যকর মন্তব্য সাংবাদিক মাসুদ কামালের!

জুলাই ঘোষণাপত্র
আজকের কথা ডেস্ক

বিএনপি সাপোর্ট ছাড়া বর্তমান সরকার ১০ দিনও টিকে থাকতে পারবে না বলে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের আলোচিত টকশোতে অংশ নিয়ে তিনি বলেন, “আমি গ্যারান্টি দিয়ে বলছি, আজ যদি বিএনপি বলে—আমরা এই সরকারের সঙ্গে নেই, অসহযোগিতা করবো—এই সরকার ১০ দিনও টিকবে না।” তাঁর দাবি, বিএনপি ‘নীরব সমর্থন’ দিয়েছিল বলেই বর্তমান সরকার নির্বিঘ্নে এতদিন ক্ষমতায় থাকতে পেরেছে।

তারেক রহমানের সঙ্গে ইউনূসের বৈঠক সরকারের নির্দেশেই, বিএনপি সাপোর্ট করায় টিকে আছে ক্ষমতা—মাসুদ কামালের দাবি

সাংবাদিক মাসুদ কামাল আরও বলেন, “আজকের রাজনৈতিক বাস্তবতা হলো—সরকারের নৈতিক ও রাজনৈতিক ভিত্তি দুর্বল। বিএনপি সরে দাঁড়ালেই তা ভেঙে পড়বে।”

এছাড়া, সাংবাদিক মাসুদ কামাল বলেন, আজ যে বৈঠক হচ্ছে, সেটা তারেক রহমানের পক্ষ থেকে চাওয়া হয়নি। বরং ড. ইউনূস নিজ আগ্রহেই তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন। তাঁর ভাষায়, “উনি (তারেক রহমান) বলেন নাই—আপনার সঙ্গে দেখা করতে চাই। বরং ইউনূস এবং সরকারের পক্ষ থেকেই দেখা করার চেষ্টা এসেছে।”

▶️ মাসুদ কামাল: বিএনপি সরে দাঁড়ালে সরকার ১০ দিনও টিকবে না

মাসুদ কামাল বলেন, গত ১০ মাস ধরে দেশের অন্তর্বর্তীকালীন রাজনৈতিক অঙ্গনে ড. ইউনূস পক্ষপাতদুষ্টভাবে ভূমিকা রেখে চলেছেন। “উনি নিজেই একটি রাজনৈতিক দল তৈরির গডফাদার হয়েছেন। এনসিপি তৈরি করার পেছনে ড. ইউনূসের সক্রিয় ভূমিকা ছিল—এটা ওনার মুখেই শোনা গেছে,”—উল্লেখ করেন তিনি।

পরিস্কারভাবেই তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে বিএনপির অবস্থানই সরকার টিকিয়ে রাখছে। তাঁর মতে, বিএনপি সাপোর্ট বন্ধ হলেই সরকারের পতন অনিবার্য।


প্রিন্ট করুন