প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

ছেলের লাগেজ হারিয়ে দিশেহারা রনি, ইউএস বাংলার হস্তক্ষেপে সমাধান

সত্য কে মিথ্যা বলছেন 20250614 152620 0000
রোমানা আক্তার

ইউএস বাংলার এয়ারলাইন্সের খামখেয়ালিতে বিপাকে পড়েছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি।
শনিবার সকালে ইউএস বাংলার বিএস ৩১৫ ফ্লাইটে তার ছোট ছেলে মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে জানতে পারে, তার লাগেজই পৌঁছেনি। লাগেজটির ট্যাগ নম্বর ছিল BS-417।

রনি জানান, তার ছেলে ইউএস বাংলার কুয়ালালামপুর অফিসে বসে থাকলেও কেউ তাকে কোনো সহায়তা করেনি।
তিনি সামাজিক মাধ্যমে আবেগঘন স্ট্যাটাসে লেখেন—
“ইউএস বাংলা এয়ারলাইন্সের কবলে পড়ে আমার এখন হার্ট অ্যাটাক হওয়ার মতো অবস্থা! বিদেশের মাটিতে বিশ বছর বয়সী ছেলে বিপদে আর আমি বাবা হয়ে এখানে বসে ঘামছি আর আল্লাহ আল্লাহ করছি!”

রনি আরও জানান, তিনি বাংলাদেশ থেকে একের পর এক ফোন করেও ইউএস বাংলার কোনো সাড়া পাননি। এরপর তিনি অনুরোধ জানান,
“দয়া করে আমার মোবাইল ০১৭১১৫২৬১২৫ নম্বরে ফোন করে আমাকে একটু সহযোগিতা করলে কৃতজ্ঞ থাকবো।”

ঘটনাটি জানাজানি হতেই গণমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়।
মুক্তিযোদ্ধার সন্তান ও সাংবাদিক মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী বলেন,
“গোলাম মাওলা রনি আমার প্রিয় গণমাধ্যম ব্যক্তিত্ব। আমি ইউএস বাংলাকে অনুরোধ করবো, সম্মানের সহিত রনি ভাইকে সহযোগিতা করা হোক।”

প্রসঙ্গত, গোলাম মাওলা রনি ২০০৮ সালে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং পরে বিএনপিতে যোগ দেন। তিনি একজন পরিচিত রাজনীতিক এবং জনপ্রিয় টকশো ব্যক্তিত্ব ও লেখক।

এই সংবাদ লেখার সময়, শনিবার বিকেল সাড়ে ৩টায়, গোলাম মাওলা রনি তার ফেসবুকে আরেকটি পোস্ট করেন। তাতে তিনি জানান,
“ধন্যবাদ ইউএস বাংলা এবং ধন্যবাদ ফেইসবুক! আমার ছেলের লাগেজ নিয়ে সৃষ্ট একটি সমস্যা নিয়ে ফেইসবুকে লিখেছিলাম। ইউএস বাংলার কর্তা জনাব জুনায়েদ এবং জনাব নাহিয়ান সঙ্গে সঙ্গে রেসপন্স করেছেন এবং সমস্যাটির সমাধান হয়েছে! আলহামদুলিল্লাহ্‌!”

এই দ্রুত সাড়া দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমের শক্তি আবারও প্রমাণিত হলো এই ঘটনার মাধ্যমে।

facebook embed code

প্রিন্ট করুন