প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

কুমিল্লায় কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান, আটক ১৫

BeFunky collage 25 2506140801
রোমানা আক্তার

কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান কুমিল্লা নগরীতে জোরদার হয়েছে।
শুক্রবার রাতভর অভিযান চালিয়ে কিশোর গ্যাং ও চোর-ছিনতাইকারী চক্রের ১৫ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। এদের মধ্যে যুবলীগ কর্মী, চাঁদাবাজ ও কুখ্যাত ছিনতাইকারী রয়েছে। শনিবার বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. নাজির আহমেদ খানের নির্দেশে নগরীর বিভিন্ন এলাকায় শুক্রবার রাতভর এই অভিযান চালানো হয়। ওসি মহিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একাধিক দল টার্গেটেড অপারেশন পরিচালনা করে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে—নয়ন, ফয়সাল, তাসকিন, প্রান্ত, সাগর, ইফতেখার, মকবুল, আরাফাত, যুবলীগ কর্মী টিপু, চাঁদাবাজ শাহজাদা ও আরও কয়েকজন চোর ও ছিনতাইকারী চক্রের সদস্য। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এদের অনেকেই এলাকায় ভয়ভীতির সৃষ্টি করতো এবং চলাফেরার নিরাপত্তা বিঘ্ন ঘটাত।

গ্রেপ্তারকৃতদের শনিবার আদালতে পাঠানো হয়েছে। পুলিশ বলছে, নগরীর নিরাপত্তা রক্ষা এবং কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় সচেতন মহল পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে।

প্রিন্ট করুন