দিনাজপুরের বোচাগঞ্জে সন্ত্রাসী হামলার ঘটনায় চিহ্নিত হামলাকারীদের গ্রেপ্তার না করা ও হুকুমদাতার বিরুদ্ধে মামলা নিতে পুলিশের অস্বীকৃতির প্রতিবাদে ওসি অপসারণ দাবি তুলে উত্তাল হয়ে উঠেছে সাধারণ মানুষ। সোমবার (১৬ জুন) সকালে সেতাবগঞ্জ চৌরাস্তায় সর্বস্তরের জনগণ মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেন। এতে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ তুলে তারা বোচাগঞ্জ থানার ওসি মোঃ হাসান জাহিদের অপসারণ দাবি করেন।
সোমবার (১৬ জুন) সকাল ১১টায় সেতাবগঞ্জ চৌরাস্তায় এই মানববন্ধন করা হয়।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, সন্ত্রাসী ঘটনায় গুরতর আহত শাহরিয়ার শিশির এর পিতা সাবেক কাউন্সিলর মোঃ আসাদুজ্জামান আসাদ, জেলা বিএনপির সহ-সভাপতি ও সেতাবগঞ্জ পৌর বিএনপির সভাপতি নওশাদ আলী, দিনাজপুর জেলা বিএনপির যুগ্ন সম্পাদক মোঃ মোজাহারুল ইসলাম, বোচাগঞ্জ সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ রেদওয়ানুল কারীম রাবিদ, পৌর বিএনপির উপদেষ্টা এমওয়ালী ফ্লাড, উপজেলা ছাত্রদলের আহবয়াক রিয়াদ হাসান চৌধুরী, এমরুল রেজা, মাসুদ খাঁন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী প্রিতী আক্তার নিশি, সাবেক কাউন্সিলর মোঃ মামুন প্রমুখ।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে বোচাগঞ্জ থানার ওসি মোঃ হাসান জাহিদের ওসি অপসারণ দাবি কার্যকর করতে হবে এবং কিশোর গ্যাংসহ সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় স্থানীয় জনগণ আরও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে বলেও তারা ঘোষণা দেন।

তনুজা শারমিন তনু