
কুসংস্কার কখনও মানুষের জীবন রক্ষা করতে পারে না—এই বার্তা দিয়েছেন লেখিকা ড. তসলিমা নাসরিন। বিমানের ১১এ (11A) সিটকে ‘লাকি সিট’ মনে করে অতিরিক্ত দামে বুক করার প্রবণতা সম্পর্কে নিজের অবস্থান জানিয়ে তিনি বলেন, “আমি কুসংস্কারে বিশ্বাস করি না। কোনো সিট কাউকে বাঁচায় না।”
কিন্তু এই ‘লাকি সিট’ ভাবনাকে কুসংস্কার হিসেবে উড়িয়ে দিয়েছেন লেখিকা ও চিকিৎসক ড. তসলিমা নাসরিন। এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “আমি কখনও ১১এ সিট বেশি দামে বুক করবো না, কারণ আমি কুসংস্কারে বিশ্বাস করি না।”
তসলিমা জানান, যত বিমান দুর্ঘটনা হয়েছে, বেশির ভাগ ক্ষেত্রেই ১১এ সিটের যাত্রীরা বাঁচেননি। দুজন বেঁচে গেছেন—এটা নিছক কাকতালীয় ঘটনা। কোনো আসন কাউকে বাঁচায় না।
কুসংস্কার নয়, দুর্ঘটনা এড়াতে দরকার উন্নত বিমান, ভালো মেইন্টেনেন্স আর দক্ষ পাইলট—এমনটাই মত তসলিমা নাসরিনের। তার ভাষায়, “সুরক্ষা আসে বাস্তব প্রস্তুতি থেকে, কুসংস্কার থেকে নয়।” সমাজে বিজ্ঞানভিত্তিক চিন্তাভাবনা গড়ে তোলার আহ্বানও জানিয়েছেন তিনি।

