প্রিন্ট এর তারিখঃ রবিবার, ১০ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

মুরাদনগরে প্রবাসীর স্ত্রীর খাটের নিচ থেকে ছাত্র সংগঠক উদ্ধার, পুলিশে না দিয়ে ছেড়ে দিলো স্থানীয়রা

সত্য কে মিথ্যা বলছেন 20250618 171555 0000
আজকের কথা ডেস্ক

অনৈতিক সম্পর্ক এর অভিযোগে কুমিল্লার মুরাদনগরের রামচন্দ্রপুরে এক প্রবাসীর স্ত্রীর খাটের নিচ থেকে রাকিব হাসান নামের এক ছাত্র সংগঠকের নাটকীয়ভাবে আটক হওয়ার ঘটনা চাঞ্চল্য সৃষ্টি করেছে। মঙ্গলবার (১৭ জুন) রাত সাড়ে ১১টার দিকে স্থানীয়রা তাকে হাতেনাতে ধরে ফেললেও, রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপে শেষ পর্যন্ত পুলিশের কাছে না দিয়ে ছেড়ে দেওয়া হয়।

জানা যায়, বাঙ্গরা বাজার থানার রামচন্দ্রপুর ইউনিয়নের পাঁচকিত্তা গ্রামের এক প্রবাসীর স্ত্রীর ঘর থেকে রাত সাড়ে ১১টার দিকে রাকিব হাসান নামের ওই সমন্বয়ককে বের করে আনেন স্থানীয়রা। তিনি রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের একজন প্রভাবশালী সংগঠক।

facebook embed code

 

 

এলাকাবাসীর দাবি, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান দীর্ঘদিন ধরে ওই প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িত। অবশেষে তাদের সন্দেহই সত্যি হয়, যখন তাকে ঘরের খাটের নিচ থেকে পাওয়া যায়।

ঘটনার বিষয়ে বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান বলেন, “এ ধরনের কোনো অভিযোগ থানায় এখনো আসেনি। আমরা বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।” এলাকাবাসী এই ধরনের অনৈতিক সম্পর্ক ও প্রভাব খাটিয়ে বিষয়টি চাপা দেওয়ার প্রবণতায় ক্ষোভ প্রকাশ করেছেন।

প্রিন্ট করুন