প্রিন্ট এর তারিখঃ সোমবার, ১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

“আলী খোমেনির ভাষণ ছিল এক মহাকাব্য: রনি”

বিএনপির চীন সফর
আজকের কথা ডেস্ক

আলী খোমেনির ভাষণ- কে জীবনের শ্রেষ্ঠ ভাষণ হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশি রাজনীতিক ও বিশ্লেষক গোলাম মাওলা রনি। নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, “ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহর এ ইংরেজি অনুবাদ শুনে বারবার শিহরিত হচ্ছিলাম। এমন একটি বক্তৃতা নিজ কানে না শুনলে বিশ্বাস করা যেত না যে, একটি বক্তৃতা এতটা সুমধুর, পরিমার্জিত ও অনুপ্রেরণামূলক হতে পারে।

গোলাম মাওলা রনি তার অনুভূতির ব্যাখ্যায় বলেন, “পাঁচ হাজার বছরের পুরোনো একটি শিক্ষিত, সভ্য, শক্তিশালী এবং বিজয়ী জাতির নেতা কেমন হওয়া উচিত তা আলী খোমেনিকে দেখলেই বোঝা যায়।” তিনি খোমেনির জ্ঞান, ব্যাক্তিত্ব, সাহস ও নেতৃত্বগুণের প্রশংসা করে বলেন, “আজকের এই ভাষণ রাষ্ট্রনায়কদের জন্য এক মহান পাথেয় হয়ে থাকবে।”

রনি আরও বলেন, একজন জাতির ইমামের কণ্ঠে যখন দৃঢ়তা আর গভীর উপলব্ধির সমন্বয় ঘটে, তখন তা শুধু রাজনীতি নয়, ইতিহাসেও একটি জায়গা করে নেয়।

শেষে আবেগময়ভাবে রনি লেখেন, “আমি জানি না ইরানের ভাগ্যে আল্লাহ কী রেখেছেন। তবে একটি সত্য নিশ্চিত, যে নেয়ামত হিসাবে তারা যে ইমাম পেয়েছেন, আমাদের কপালে তেমনটি কবে জুটবে, তা কেবল আসমানের মালিকই জানেন।”

আলী খোমেনির ভাষণ কেবল একটি রাজনৈতিক বক্তব্য নয়, বরং একটি জাতির আত্মিক শক্তির প্রতিফলন—এমনটাই মনে করেন গোলাম মাওলা রনি। তাঁর মতে, এই বিবৃতি রাষ্ট্রনায়ক হিসেবে নেতৃত্বদানের যে আদর্শ রচনা করেছে, তা বিশ্বনেতাদের জন্য অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে।

প্রিন্ট করুন