প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে তিতাস ও মুরাদনগরে একযোগে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

1750760171804
মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কুমিল্লার তিতাস ও মুরাদনগর উপজেলায় একযোগে পালিত হয়েছে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি।

সকালে উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গণে দুই ঘণ্টার কর্মবিরতিতে অংশ নেন তিতাস উপজেলা শাখার নেতাকর্মীরা। সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত এই কর্মসূচিতে অংশ নিয়ে বক্তারা বলেন,

“আমরা জনগণের দোরগোড়ায় টিকাদান কর্মসূচি পৌঁছে দিচ্ছি। অথচ দীর্ঘদিন ধরে আমাদের টেকনিক্যাল পদমর্যাদা ও ন্যায্য বেতন স্কেল দেওয়া হয়নি।”

স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কুমিল্লার তিতাস ও মুরাদনগর উপজেলায় একযোগে পালিত হয়েছে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি।
স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কুমিল্লার তিতাস ও মুরাদনগর উপজেলায় একযোগে পালিত হয়েছে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি। ছবি: সংগৃহিত।

তিতাসে বক্তব্য রাখেন এসোসিয়েশনের উপজেলা সভাপতি গোলাম মোস্তফা, সহ-সভাপতি নুরুল হুদা সরকার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক ফারুক আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোখলেছ মিয়া, এবং সদস্যরা—নাছরিন আক্তার, আছমা খানম মেরী, তানিয়া, সলাহ উদ্দীন, নাছির উদ্দীন, সুজন চন্দ্র দাস প্রমুখ।

একই দাবিতে অবস্থান কর্মসূচি মুরাদনগরেও

একইদিন সকালে মুরাদনগর উপজেলা হাসপাতাল কমপ্লেক্সেও ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন পালন করে এসোসিয়েশনের উপজেলা শাখা।

এসময় সভাপতি আবুল কালাম আজাদ বলেন—

“মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের দীর্ঘদিনের দাবি অবহেলিত হচ্ছে। আমরা চাই স্নাতকযোগ্যতার ভিত্তিতে টেকনিক্যাল পদমর্যাদা ও ১১তম গ্রেড নিশ্চিত হোক।”

তার সঙ্গে বক্তব্য দেন—সাধারণ সম্পাদক লাভলী আক্তার, সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন, স্বাস্থ্য সহকারী মারুফ পাঠান ও জীবন সূত্রধর।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন,

“দাবি বাস্তবায়ন না হলে ১ সেপ্টেম্বর থেকে ইপিআইসহ সকল সেবা কার্যক্রম বন্ধ রাখার মতো কঠোর কর্মসূচিতে যাব।”

📌 স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবি:

১. নিবাহী আদেশে নিয়োগ বিধি সংশোধন করে স্নাতক/সমমান শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ১৪তম গ্রেড প্রদান।
২. ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদায় উন্নীতকরণ ও ১১তম গ্রেডে অন্তর্ভুক্তি।
৩. ধারাবাহিক পদোন্নতির মাধ্যমে পরবর্তী গ্রেড নিশ্চিতকরণ।
৪. পূর্বের অভিজ্ঞতা অনুযায়ী স্নাতক স্কেলে আত্মীকরণ।
৫. টাইম স্কেল ও উচ্চতর গ্রেড পুনর্নির্ধারিত বেতন স্কেলের সাথে যুক্ত করা।
৬. ডিপ্লোমাধারীদের সরাসরি ১১তম গ্রেডে অন্তর্ভুক্তি।

দেশের ২৬ হাজারের বেশি কর্মচারী দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে আসছে। তাদের এই ৬ দফা দাবি বাস্তবায়ন হলে তৃণমূল স্বাস্থ্যসেবায় গুণগত পরিবর্তন আসবে বলেই মনে করছে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলে নেতারা জানিয়েছেন।

প্রিন্ট করুন