

মুরাদনগরের ধর্ষণের শিকার নারী এখন বিচার তো দূরের কথা, চরম নিরাপত্তাহীনতায় ভুগে পরিবারসহ নিজ বাড়ি ছেড়ে গা ঢাকা দিয়েছেন। সামাজিক চাপ, ইউটিউবারদের অনবরত হয়রানি এবং একের পর এক সাক্ষাৎকারের চাপে মঙ্গলবার সকাল থেকে তাদের কাউকে বাড়িতে দেখা যাচ্ছে না।
ঘটনার পর থেকেই প্রতিদিন ভুক্তভোগীর বাড়িতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভিড় বাড়ছিল। ইউটিউবার ও গণমাধ্যমকর্মীদের আগ্রাসী উপস্থিতি ও প্রশ্নবানে ক্লান্ত হয়ে পড়েন তিনি। এমন পরিস্থিতিতে মানসিক ভারসাম্য হারানোর আশঙ্কাও দেখা দেয়।

বিএনপির ভাইস চেয়ারম্যান ও স্থানীয় সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ মঙ্গলবার সকালে ভুক্তভোগীর বাড়িতে যান। কিন্তু তিনি কাউকে বাড়িতে পাননি।
আরো পড়ুন
প্রতিবেশীরা জানান, সোমবার বিকেলে ওই নারী স্বামীর বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এরপর তার মা-বাবাসহ পরিবারের অন্য সদস্যরাও অন্যত্র চলে যান। মঙ্গলবার সকাল থেকেই পুরো বাড়িটি ফাঁকা।
এ বিষয়ে আরো পড়ুন
নির্যাতনে শিকার ওই নারী এবং তার পরিবার এখন কোথায় অবস্থান করছেন, তা নিশ্চিত করতে পারেনি কেউ। এলাকাবাসীর মতে, অপরাধীরা প্রকাশ্যে ঘুরলেও একজন নিরপরাধ নারী বিচার চাওয়ার অপরাধে ঘর ছাড়া — এটা যেনো আমাদের সমাজেরই লজ্জাজনক প্রতিচ্ছবি।