প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩

সর্বশক্তি নিয়ে মাঠে নামছে আওয়ামী লীগ : গোলাম মাওলা রনি

1750739915 e79abe9951ea97b7a8f8c0c5855f1da4
Mohammad Shariful Alam Chowdhury

সর্বশক্তি নিয়ে মাঠে নামছে আওয়ামী লীগ—এ মন্তব্য করে সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান ভণ্ডুল করার চক্রান্তেই দলটি এখন সর্বশক্তি প্রয়োগে নামছে। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক রাজনৈতিক বিশ্লেষণে এসব কথা বলেন তিনি।

গোলাম মাওলা রনি বলেন, “স্বাধীন বাংলাদেশের ইতিহাসে ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান একটি যুগান্তকারী ঘটনা। কোনো বিশেষ গোষ্ঠী ছাড়াই দেশের মানুষ রাস্তায় নেমে ১৫ বছরের শাসনব্যবস্থাকে পাল্টে দিয়েছে। এটি ভারত-পাকিস্তান বা এমনকি শ্রীলঙ্কাতেও ঘটেনি।”

সর্বশক্তি নিয়ে মাঠে নামছে আওয়ামী লীগ
সর্বশক্তি নিয়ে মাঠে নামছে আওয়ামী লীগ—এ মন্তব্য করে সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান ভণ্ডুল করার চক্রান্তেই দলটি এখন সর্বশক্তি প্রয়োগে নামছে। ছবি : সংগৃহিত।

তিনি আরও বলেন, “এই প্রথম একজন সরকারপ্রধান দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। এরপরেই আমরা আশঙ্কা করেছিলাম, কিছু বড় অরাজকতা হবে। এখন দেখছি, নতুন এক শ্রেণির অপরাধী ও দুর্বৃত্ত তৈরি হয়েছে যারা ভয়ানক অপরাধে জড়িয়ে পড়েছে।”

তার মতে, পরাজয়ের পর সর্বশক্তি নিয়ে মাঠে নামছে আওয়ামী লীগ। ২০২৫ সালের জানুয়ারি থেকে দলটি আবার সংগঠিত হয়ে মাঠে নেমেছে, সভা-সমাবেশ করছে, শেখ হাসিনাকে সামনে রেখে নেতৃত্বের বার্তা দিচ্ছে। তিনি বলেন, “আওয়ামী লীগের নেতারা যারা আগে চুপ ছিলেন, এখন তারা বিদেশ থেকে নানা বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন, যা মোকাবেলা করার সক্ষমতা বিএনপির নেই, এমনকি সরকারেরও নয়।”

সর্বশক্তি নিয়ে মাঠে নামছে আওয়ামী লীগ—এমন বাস্তবতা তুলে ধরে রনি বলেন, বর্তমান রাজনীতিতে একটি বিপজ্জনক বিভাজন সৃষ্টি হয়েছে, যা রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে।

রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি আরো বলেছেন, জুলাই-আগস্টে যেই কথাগুলো নতুন করে এসেছে সেটা হলো, বর্তমান প্রধান নির্বাচন কমিশনার বা কমিশন থাকবে না, পদত্যাগ করবে। ড. ইউনূসের সঙ্গে সিইসির বৈঠকটি অস্বাভাবিক, যেটা ইতিপূর্বে কখনো হয়নি।

দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে তিনি এ কথা বলেন।

গোলাম মাওলা রনি বলেন, ‘সরকারের যারা কিংস পার্টি, গত কিছুদিন ধরে তারা এই কমিশনের পদত্যাগ দাবি করে আসছে এবং তারা সন্দেহ করছে যে, এই কমিশনের বেশিরভাগ কর্তাব্যক্তি বিএনপি মাইন্ডেড এবং তারা বিএনপিকে জেতানোর জন্য চেষ্টা করে যাচ্ছেন।

প্রিন্ট করুন