প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

মাদক ব্যবসার দ্বন্দ্বে মুরাদনগরে নারীসহ ৩ জনকে হত্যা, এলাকায় চাঞ্চল্য

rapist 20250703 124520 0000
আজকের কথা ডেস্ক

মাদক ব্যবসার দ্বন্দ্বে কুমিল্লায় নারীসহ ৩ জনকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে মুরাদনগর উপজেলার আকুবপুর ইউনিয়নের কড়িবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। হামলাকারীরা বাড়িঘরেও ভাঙচুর চালায়। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এলাকাবাসীর দাবি, নিহতদের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ ছিল। পুরনো দ্বন্দ্ব বা প্রভাব বিস্তারের জেরে প্রতিপক্ষ এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান। তিনি জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মাদক ব্যবসার দ্বন্দ্বে কুমিল্লায় নারীসহ ৩ জনকে হত্যা যে কোনো সময় বড় ধরনের সহিংসতায় রূপ নিতে পারে—এমন আশঙ্কায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন নজরদারি জোরদার করেছে।

প্রিন্ট করুন