প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

মাদকের অভিযোগ এনে মুরাদনগরে এক পরিবারের ৩ জনকে হত্যা: মামলা দায়ের, আটক ২

mrdngr original 1751694060
Mohammad Shariful Alam Chowdhury

মাদকের অভিযোগ এনে মব সৃষ্টি করে এক পরিবারের ৩ জনকে পিটিয়ে হত্যার ঘটনায় কুমিল্লার মুরাদনগরের কড়ইবাড়ি গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এ ঘটনার পর নিহত রোকসানা বেগমের মেয়ে রিক্তা আক্তার শুক্রবার রাতে বাঙ্গরাবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় স্থানীয় ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাহসহ ৩৮ জনের নাম উল্লেখ করে আরও ২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। বিষয়টি শনিবার সকালে নিশ্চিত করেছেন বাঙ্গরাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান।

ওসি মাহফুজ জানান, ঘটনার পর যৌথ বাহিনীর অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৩টায় সেনাবাহিনীর ক্যাপ্টেন আদিল শাহরিয়ারের নেতৃত্বে আকুবপুর এলাকায় অভিযান চালিয়ে মো. সবির আহমেদ (৪৮) ও মো. নাজিমউদ্দীন বাবুল (৫৬) নামে দুইজনকে আটক করা হয়। পরে তাদের থানায় হস্তান্তর করা হয়।

এর আগে শুক্রবার বিকেলে নিহতদের মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হলেও এলাকাবাসীর কেউ জানাজা বা দাফনে অংশ নেননি। শেষে পুলিশের সহায়তায় জানাজা ও দাফন সম্পন্ন হয়।

মাদকের অভিযোগ
প্রতিবাদ সমাবেশে বক্তারা
নতুন আপদের নাম ‘মব সন্ত্রাস’, আতঙ্কে দেশবাসী

ঘটনার দিন বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ৯টার দিকে কড়ইবাড়ি গ্রামে মাদকের অভিযোগ তুলে উত্তেজিত জনতা একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা করে। নিহতরা হলেন—রোকসানা বেগম (৫৩), ছেলে রাসেল মিয়া (৩৫) ও মেয়ে তাসপিয়া আক্তার (২৯)। আহত হন পরিবারের আরেক সদস্য রুমা আক্তার (২৮), যিনি বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন।

মাদকের অভিযোগ এনে এক পরিবারের ৩ জনকে হত্যা করার ঘটনা মুরাদনগরে নিরাপত্তাহীনতার নতুন প্রশ্ন তুলেছে। ইউপি চেয়ারম্যানসহ স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে মামলা দায়ের, এবং গণপিটুনিতে জড়িতদের ধরতে সেনা-পুলিশের অভিযানকে কেন্দ্র করে এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মবের সর্বশেষ আপডেট

সহিংসতা বেড়েছে। বদলেছে নির্যাতনের ধরনও। বিভিন্ন স্থানে একের পর এক দলবদ্ধ ধর্ষণ, সংখ্যালঘু সম্প্রদায় ও মুক্তচিন্তকদের ওপর ভয়াবহভাবে হামলা এবং নির্যাতনের ঘটনা ঘটছে। নতুন আপদের নাম এখন ‘মব সন্ত্রাস’। এতে আতঙ্কিত, ভীতিগ্রস্ত হয়ে পড়েছে দেশবাসী।

শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে বক্তারা এসব কথা বলেন। ‘ভিত্তিহীন মামলায় গ্রেপ্তার লালমনিরহাটের পরেশ, বিশু ও রাজবাড়ীর আহম্মদ আলীর নিঃশর্ত মুক্তি এবং কুমিল্লা, ভোলাসহ দেশের বিভিন্ন স্থানে দলবদ্ধ নারী ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে’ এ আয়োজন করে ‘সুন্দর পৃথিবীর স্বপ্ন’।

প্রিন্ট করুন