প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

মোবাইল কোর্টের অভিযানে শিশুখাদ্যে ভেজাল: নবীপুরে কারাদণ্ড ও জরিমানা

FB IMG 1751728858252
Mohammad Shariful Alam Chowdhury

মোবাইল কোর্টের অভিযান আজ ০৫ জুলাই ২০২৫, দুপুর ১২টা থেকে বিকাল ৬টা পর্যন্ত মুরাদনগর উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের নবীপুর গ্রামে পরিচালিত হয়। এ অভিযানে ভেজাল শিশুখাদ্য তৈরি ও বাজারজাত করার অপরাধে ‘বাদল ফুড অ্যান্ড বেভারেজ’ এর মালিককে এক লক্ষ টাকা অর্থদণ্ড ও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (BSTI)-এর অনুমোদন ছাড়াই শিশুদের জন্য ফ্লেভার জেলি ও আইস ললি তৈরি করা হচ্ছিলো। অভিযানে আনুমানিক চার লক্ষ টাকার ভেজাল পণ্য বাজেয়াপ্ত ও ধ্বংস করা হয়।

মোবাইল কোর্টের অভিযান
মুরাদনগরে মোবাইল কোর্টের অভিযান। ছবি : সংগৃহিত।

এইসব ক্ষতিকর খাবার দেশের বিভিন্ন প্রান্তে বাজারজাত করা হচ্ছিলো, যা প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের নিকটবর্তী দোকানগুলোতে শিশুদের নিকট বিক্রি হতো। এতে কোমলমতি শিশুদের মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে ফেলা হচ্ছিলো। খাদ্যে অননুমোদিত রং ও রাসায়নিক ব্যবহারের বিষয়টিকে গুরুত্ব দিয়েই এই ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানটি গোপন সূত্রে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে পরিচালনা করা হয়। এতে অংশগ্রহণ করেন বিএসটিআই কুমিল্লার প্রতিনিধিরা এবং মুরাদনগর থানা পুলিশের সদস্যরা।

মোবাইল কোর্টের অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট প্রশাসন জানিয়েছে।

প্রিন্ট করুন