প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

দেবীদ্বারে রেজভী গ্রুপের বিক্ষোভে মহাসড়ক অবরোধ, অপপ্রচার বন্ধের দাবিতে উত্তাল বিএনপি

IMG 20250716 WA0004
ফাহিমা বেগম প্রিয়া

দেবীদ্বারে রেজভী গ্রুপের বিক্ষোভে নেতাকর্মীদের ঢল, স্থবির মহাসড়ক

দেবীদ্বারে রেজভী গ্রুপের বিক্ষোভ — সারা দেশে বিএনপি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার, ষড়যন্ত্র ও মিথ্যাচারের প্রতিবাদে কুমিল্লার দেবীদ্বারে বিক্ষোভ করেছেন উপজেলা বিএনপির নেতাকর্মীরা। বিক্ষোভে অংশ নেয়া হাজারো জনতার কারণে কুমিল্লা-সিলেট মহাসড়কে দুই ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ থাকে, সৃষ্টি হয় জনদুর্ভোগ।

বিকেল ৩টায় দেবীদ্বার নিউমার্কেট স্বাধীনতা চত্তরে অনুষ্ঠিত বিক্ষোভে সভাপতিত্ব করেন আনোয়ার হোসেন ভুলু পাঠান। প্রধান বক্তা ছিলেন ব্যারিস্টার রিজভীউল আহসান মূন্সী, যিনি বলেন, “দেশে অস্থিরতা তৈরি করতে বিএনপির বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। আন্দোলনকে স্তব্ধ করতে একটি চক্র কাজ করছে।”

রেজভী গ্রুপের বিক্ষোভে ব্যারিস্টার রিজভীর প্রতিবাদী ভাষণ

দেবীদ্বারে রেজভী গ্রুপের
নেতাকর্মীদের ঢল, স্থবির মহাসড়ক

বিএনপির নেতাকর্মীরা সকাল ১১টায় মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রতিবাদ সমাবেশে মিলিত হন। বক্তব্য রাখেন এএফএম তারেক মূন্সী, মো. গিয়াস উদ্দিন, কাজী মাসুদ হাসানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

বিক্ষোভস্থলে ছিল অগ্নিগর্ভ স্লোগান: “রাজাকারের ঠাঁই নেই”, “বাংলা ছাড় জামাত-শিবির” ইত্যাদি। পুরো উপজেলা সদর ছিল উত্তপ্ত রাজনৈতিক স্লোগানে মুখর।

দেবীদ্বারে রেজভী গ্রুপের বিক্ষোভ নতুন করে দেখিয়েছে বিএনপির রাজপথের প্রস্তুতি কতটা সক্রিয়, এবং দলের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে নেতাকর্মীরা কতটা ঐক্যবদ্ধ।

প্রিন্ট করুন