প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঢাকায় জামায়াত সমাবেশ ২০২৫: পথে বাসের ধাক্কায় নিহত দাকোপ উপজেলা আমির

abu said 1752898769
আজকের কথা ডেস্ক

ঢাকায় জামায়েত সমাবেশ- মাওলানা আবু সাঈদ ঘটনাস্থলেই নিহত, আরও দুজন আহত; ঢাকায় জাতীয় সমাবেশে যোগ দিতে যাচ্ছিলেন

ঢাকায় জামায়াত সমাবেশ ২০২৫-এ অংশ নিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন খুলনার দাকোপ উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু সাঈদ। শুক্রবার রাত তিনটার দিকে ফরিদপুরের ভাঙ্গা বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে। দাঁড়িয়ে থাকা গাড়িবহরের পেছনে রয়েল পরিবহনের একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ঘটনায় আনিসুর রহমান ও মো. কামাল হোসেন নামে আরও দুইজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে আনিসুর রহমানের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।

ঢাকায় জামায়াত সমাবেশ

ভাঙা হাইওয়ে থানার ওসি মো. রোকিবুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম জানান, ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে শনিবারের জাতীয় সমাবেশে যোগ দিতে দাকোপ থেকে রওনা দেন তাঁরা। বিরতির সময় বাস থেকে নেমে দাঁড়ানো অবস্থায় পেছন থেকে বাসের ধাক্কায় প্রাণ হারান মাওলানা আবু সাঈদ।

ঢাকায় জামায়াত সমাবেশ ২০২৫-এ যাওয়ার পথেই নেতৃবৃন্দকে এমন দুর্ঘটনার শিকার হতে হওয়া জামায়াতের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

প্রিন্ট করুন