প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

কুমিল্লায় বিএসটিআই’র এক বছরের অভিযানে ১২৪ মামলা, ৩৯ লাখ টাকা জরিমানা আদায়

1753000478533
রোমানা আক্তার

বিএসটিআই কুমিল্লা অভিযান চলাকালে ১০ ট্রাক ভেজাল শিশুখাদ্য ধ্বংস, পেট্রোল পাম্পে সিলগালা ৬৭ মেশিন, সব সেবা এখন ডিজিটা

বিএসটিআই কুমিল্লা অভিযান পরিচালনা করে ২০২৪-২৫ অর্থবছরে জেলায় ১২৪টি মামলা করে ৩৯ লাখ টাকার বেশি জরিমানা আদায় করেছে, যার মধ্যে ভেজালবিরোধী অভিযান, পরিমাপে অসঙ্গতি ও মানহীন পণ্যের বিরুদ্ধে ব্যবস্থা ছিল উল্লেখযোগ্য। অভিযানে ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডও দেওয়া হয়েছে।

শনিবার (১৯ জুলাই) বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের উপ-পরিচালক কে এম হানিফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গত এক অর্থবছরে জেলা প্রশাসন ও পুলিশের সহায়তায় কুমিল্লার বিভিন্ন স্থানে ১৮০টি সার্ভিল্যান্স ও ১৪২টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে বেকারি, কনফেকশনারি, মিষ্টির কারখানা, পেট্রোল পাম্প, ইটভাটা, পাইকারি বাজার, শিশুখাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত ছিল।

ভেজালবিরোধী তৎপরতায় ২৫ লাখ টাকা মূল্যের ১০ ট্রাক ভেজাল শিশুখাদ্য — যেমন জুস, আইস ললি, ফ্লেভারড ড্রিংকস, আচার ও চাটনি ধ্বংস করা হয়। তাছাড়া, ওজন ও পরিমাপে সঠিকতা আনতে ঢাকা-চট্টগ্রাম ও সিলেট-কুমিল্লা মহাসড়কের ৩৯টি পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে ৬৭টি ত্রুটিপূর্ণ মেশিন সাময়িকভাবে সিলগালা করা হয়েছে, যা পরবর্তীতে যাচাই ও ক্যালিব্রেশনের পর চালু করা হয়।

বিএসটিআই কুমিল্লা কার্যালয় সূত্রে জানা যায়, ভেজাল প্রতিরোধের পাশাপাশি উদ্যোক্তা সহায়তায় প্রশিক্ষণ ও পরামর্শ সেবা চালু রয়েছে। বেকারি মালিক সমিতি, দুগ্ধ উৎপাদক ও ইটভাটা মালিকদের সঙ্গে মতবিনিময় সভার মাধ্যমে মানোন্নয়নের চর্চা বাড়ছে।

সবশেষে, বিএসটিআই কুমিল্লা অভিযান এখন “ওয়ান স্টপ সার্ভিস সেন্টার”-এর মাধ্যমে সম্পূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্মে সেবা দিচ্ছে, যেখানে ঘরে বসেই ভোগ্যপণ্যের মান যাচাই সংক্রান্ত সেবা নেওয়া যাচ্ছে। এতে দুর্নীতি হ্রাস ও সেবার স্বচ্ছতা বেড়েছে।

প্রিন্ট করুন