প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রধান উপদেষ্টার সাহায্য চাওয়া পোস্ট ফেসবুক পেজ থেকে সরিয়ে নেওয়া হলো

gob1 1753189696
রোমানা আক্তার

প্রধান উপদেষ্টার সাহায্য চাওয়া পোস্টে ব্যাংক হিসাব নম্বর উল্লেখ করে তহবিলে অনুদান আহ্বান, সামাজিক মাধ্যমে সমালোচনার পর পোস্টটি মুছে ফেলা হয়

তার এ অমানবিক চাওয়া পোস্ট আজ দুপুরে তার অফিসিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত হয়েছিল। উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এলাকায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য একটি সোনালী ব্যাংক হিসাব নম্বর দিয়ে আর্থিক সহায়তা চাওয়া হয়। পোস্টটি প্রেস উইং থেকেও গণমাধ্যমে পাঠানো হয়।

ঘটনার পরপরই অনেকেই সামাজিক মাধ্যমে পোস্টটি শেয়ার করেন এবং সমালোচনাও করেন। অনেকের প্রশ্ন ছিল—রাষ্ট্রীয় পদে থেকে কীভাবে ফেসবুক পেজে প্রকাশ্যভাবে সাহায্য চাওয়া যায়? ক্ষোভ ও বিতর্ক বাড়ার পর ফেসবুক পেজ থেকে দ্রুত পোস্টটি সরিয়ে ফেলা হয়।

প্রধান উপদেষ্টার সাহায্য চাওয়া পোস্ট ঘিরে শুরু হওয়া বিতর্ক প্রমাণ করে—নাগরিক সচেতনতা এখন আগের চেয়ে অনেক বেশি, এবং জনসচেতনতা এড়ানো আর সম্ভব নয়।

প্রিন্ট করুন