
বিজয় টিভির উপজেলা প্রতিনিধি এনামুল হক দায়িত্ব নিলেন দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে, সাধারণ সম্পাদক আক্তার হোসেন অসুস্থ থাকায় এই সিদ্ধান্ত
দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিজয় টিভির দেবীদ্বার উপজেলা প্রতিনিধি মোহাম্মদ এনামুল হক। প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন শারীরিক অসুস্থতার কারণে বিশ্রামে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার (২৪ জুলাই) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন প্রেসক্লাবের সহ-অর্থ সম্পাদক মো. নেছার উদ্দিন।
সাংবাদিক এনামুল হক সাংবাদিকতার পথচলা শুরু করেন প্রখ্যাত সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশারের হাত ধরে। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। এরমধ্যে রয়েছে দৈনিক সমকাল, দৈনিক সকালের সময় ও দৈনিক জনবানী।
এর আগে ১৯ মে ২০২৪, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলনে ২৩ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে এবিএম আতিকুর রহমান বাশার সভাপতি, আক্তার হোসেন সাধারণ সম্পাদক এবং সফিউল আলম রাজীব সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহন করেছেন বিজয় টিভির দেবিদ্বার প্রতিনিধি মোঃ এনামুল…
Posted by Md. Akter Hossain on Thursday, July 24, 2025
নতুন কমিটির সহ-সভাপতির দায়িত্ব পান হুরবানু আক্তার পলি, মো. সাহিদুল ইসলাম, মো. ময়নাল হোসেন ভিপি ও একেএম মিজানুর রহমান কাউছার। এছাড়াও অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—যুগ্ম সম্পাদক আহাম্মেদ হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম, দপ্তর সম্পাদক এমজে মামুন, অর্থ সম্পাদক সোহেল রানা, সহ-অর্থ সম্পাদক নেছার উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মনির মোশাররফ, সমাজকল্যাণ সম্পাদক বিল্লাল হোসেন, সহ-সমাজকল্যাণ সম্পাদক আব্দুল আলীম, তথ্য ও আইন সম্পাদক মেহেদী হাসান রিয়াদ, সহ-তথ্য সম্পাদক শাহজালাল, প্রচার সম্পাদক তাছকিয়া রহমান, সহ-প্রচার সম্পাদক রুহুল আমীন হাজারী।
নির্বাহী সদস্য হিসেবে আছেন মো. এনামুল হক (বিজয় টিভি), মো. মামুনুর রশিদ, মো. আল আমিন ও মো. পারভেজ সরকার।
দায়িত্ব পেয়ে এনামুল হক বলেন, “আমি সকল সিনিয়র সাংবাদিক, সহকর্মী ও সদস্যদের আন্তরিক সহযোগিতা এবং দোয়া কামনা করছি যেন এই দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি।”

