প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

গৌরীপুর বাসস্ট্যান্ডে কুপিয়ে হত্যা: দাউদকান্দির আলোচিত যুবক মামুন নিহত

Blog Banner for Website Content 20250726 100646 0000
ফাহিমা বেগম প্রিয়া

দাউদকান্দি যুবক হত্যা, ২৩ মামলার আসামি মামুন বাস থেকে নামতেই দুর্বৃত্তদের হামলায় নিহত, এলাকাজুড়ে আতঙ্ক

দাউদকান্দি যুবক হত্যা নিয়ে কুমিল্লার গৌরীপুর এলাকায় তৈরি হয়েছে চরম উত্তেজনা। শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় বাস থেকে নামার সঙ্গে সঙ্গে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয় মো. আল-মামুন (৩২) নামের এক যুবককে।

নিহত মামুন তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের শোলাকান্দি গ্রামের বাসিন্দা ও মুকবুল মেম্বারের ছেলে। দাউদকান্দি মডেল থানা পুলিশ জানায়, মামুনের বিরুদ্ধে হত্যা, মাদক, চাঁদাবাজিসহ ২৩টি মামলা রয়েছে।

দাউদকান্দি যুবক হত্যা
দাউদকান্দি যুবক হত্যা: গৌরীপুর বাসস্ট্যান্ডে কুপিয়ে হত্যা মামুনকে। ছবি : আজকের কথা।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, “বাস থেকে পানি কিনতে নামার সময় তিন-চারজন দুর্বৃত্ত মামুনের ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

পুলিশ আরও জানায়, মামুন সেদিন রাতে তিন নারীসহ কক্সবাজারগামী বাসে ছিলেন। গৌরীপুরে বাস থামলে তিনি নিচে নামেন, এবং তখনই দুর্বৃত্তরা তাকে ঘিরে ফেলে। খুব অল্প সময়ের মধ্যেই তারা হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, এ ন্যাক্কারজনক বর্বোরোচিত ঘটনা পূর্বপরিকল্পিত হতে পারে। নিহত মামুন গৌরীপুর এলাকায় মাদক ও চাঁদাবাজি সিন্ডিকেট পরিচালনা করতেন বলে এলাকাবাসীর দাবি। প্রতিপক্ষের সঙ্গে দ্বন্দ্বের জেরে এই হামলা ঘটে থাকতে পারে।

এর আগে চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ভোরে গৌরীপুর মোড়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ চেকপোস্টে অভিযানে আল-মামুনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১৮০ পিস ইয়াবা ও ৩০ লিটার দেশি মদ উদ্ধার করা হয়। জামিনে মুক্তি পাওয়ার পর থেকেই সে ফের সক্রিয় হয়ে ওঠে বলে ধারণা পুলিশের।

দাউদকান্দি যুবক হত্যা নিয়ে স্থানীয়রা আতঙ্কে রয়েছে। থানা পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রিন্ট করুন