প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৭ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

চাঁদাবাজি বেড়েছে, পুলিশে পরিবর্তন নেই: মির্জা ফখরুলের গণতন্ত্রে ফেরার আহ্বান

fakhrul islam 1753509106 1
মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী

মির্জা ফখরুলের গণতন্ত্রে ফেরার আহ্বান, রাজধানীর সিরডাপে আলোচনায় মির্জা ফখরুল বলেন, রাতারাতি সংস্কার নয়, সময় লাগবে—তবে বিলম্ব নয় গণতান্ত্রিক রূপান্তরে।

মির্জা ফখরুলের গণতন্ত্রে ফেরার আহ্বান আবারও জোরালোভাবে উচ্চারিত হলো এক আলোচনায়। বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগে যে ব্যবসায়ীকে তিন লাখ টাকা চাঁদা দিতে হতো, এখন তাকে দিতে হচ্ছে পাঁচ লাখ টাকা। কোথাও কোনো সুশাসন নেই, পুলিশ বাহিনীতেও কোনো ইতিবাচক পরিবর্তন হয়নি।

তিনি এসব কথা বলেন ড. হোসেন জিল্লুর রহমানের লেখা বই ‌**‘অর্থনীতি, শাসন ও ক্ষমতা: যাপিত জীবনের আলেখ্য’** এর প্রকাশনা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায়। রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেখক নিজেই। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

মির্জা ফখরুলের গণতন্ত্রে ফেরার আহ্বান
চাঁদাবাজি বেড়েছে, পুলিশে পরিবর্তন নেই। ছবি : আজকের কথা।

মির্জা ফখরুল বলেন, “রাতারাতি সংস্কার সম্ভব নয়, এজন্য সময় লাগবে। তবে তাই বলে বসে থাকলে চলবে না। গণতান্ত্রিক চর্চা বাদ দিলে সংকট আরও বাড়বে। এখনই দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যেতে হবে এবং জনগণের প্রকৃত প্রতিনিধিকে সংসদে পাঠাতে হবে সংস্কারের জন্য।”

তিনি আরও বলেন, “ট্রাম্পের ট্যারিফ (শুল্ক) আগামী দিনে বড় সংকট তৈরি করতে পারে। রাজনৈতিক দলগুলোকে দেশের উন্নয়নে জনস্বার্থে ইতিবাচক ভূমিকা পালন করতেই হবে।”

BNP SERETSRY GENERAL MIRJA FAKHRUL ISLAM ALAMGIR SAID গণতন্ত্রে ফেরার আহ্বান বর্তমান পরিস্থিতিতে দেশের রাজনৈতিক সংস্কারের প্রয়োজনীয়তাকে আরও একবার সামনে নিয়ে এসেছে।

প্রিন্ট করুন