প্রিন্ট এর তারিখঃ সোমবার, ১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

গুলশানে ছাত্র সমন্বয়কদের চাঁদাবাজি, হাতেনাতে ধরা ৫ জন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধির চাঁদাবাজি
আজকের কথা ডেস্ক

গুলশানে ছাত্রনেতাদের চাঁদাবাজি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সদস্য, একজন স্কুলছাত্রসহ মোট পাঁচজন গ্রেফতার

গুলশানে ছাত্রনেতাদের চাঁদাবাজি নতুন করে আলোচনায় এসেছে। শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় রাজধানীর গুলশান ৮৩ নম্বর রোডের একটি বাড়িতে ১০ লাখ টাকা চাঁদা নেয়ার পর আরও ৪০ লাখ টাকা চাঁদা নেয়ার সময় হাতেনাতে ধরা পড়েন পাঁচজন যুবক।

গ্রেফতারকৃতরা হলেন—সাকাদাউন সিয়াম (২২), সাদমান সাদাব (২১), আমিনুল ইসলাম (১৩), ইব্রাহীম হোসেন (২৪) এবং আব্দুর রাজ্জাক রিয়াদ (২৫)। তাদের মধ্যে ইব্রাহীম হোসেন মুন্না ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ এর ঢাকা মহানগর শাখার আহ্বায়ক। সিয়াম ও সাদাব ওই সংগঠনের সদস্য।

এছাড়া আমিনুল বাড্ডার আলাতুন্নেছা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র এবং রিয়াদ নোয়াখালীর সেনবাগের বাসিন্দা। ইব্রাহীমের গ্রামের বাড়ি চাঁদপুরের রামদাসদী গ্রামে।

গুলশান থানার ওসি হাফিজুর রহমান জানান, অভিযুক্ত ও ভুক্তভোগী উভয়ই থানায় রয়েছে। অভিযোগ লেখা শেষ হলেই তাদের গ্রেফতার দেখানো হবে।

এ ছাত্রনেতাদের চাঁদাবাজি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, সংগঠনের নামে কেউ অপরাধ করলে কাউকে ছাড় দেয়া হবে না।

প্রিন্ট করুন