দেবীদ্বারে সাংবাদিকদের সাথে খেলাফতে মজলিস এমপি প্রার্থী, ইসলামী ঐক্য, ন্যায়ভিত্তিক সমাজ ও শিক্ষার উন্নয়ন নিয়ে বক্তব্য রাখলেন মাওলানা মুজিবুর রহমান
দেবীদ্বারে সাংবাদিকদের সাথে খেলাফতে মজলিস এমপি প্রার্থী মাওলানা মুজিবুর রহমান সোমবার (২৮ জুলাই) দুপুরে দেবীদ্বারের ‘ডায়না রেস্টুরেন্টে’ এক মতবিনিময় সভায় অংশ নেন। স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এই সভায় তিনি তার নির্বাচনী লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
তিনি বলেন, “দল আমাকে কুমিল্লা-৪ দেবীদ্বার আসন থেকে সংসদ সদস্য পদে মনোনীত করেছে। রাষ্ট্রের উন্নয়ন, শিক্ষার অগ্রগতি, ধর্মীয় মূল্যবোধ রক্ষা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সৎ ও চরিত্রবান নেতৃত্ব প্রয়োজন।”
তিনি আরও বলেন, “ইসলামী শাসন প্রতিষ্ঠায় ওলামাদের ক্ষমতায় আনতে হবে। এজন্য নির্বাচন ছাড়া বিকল্প নেই। আমরা চাই, ইসলামি দলগুলো ঐক্যবদ্ধ থেকে আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করুক। পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন হওয়াই উত্তম।”
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন খেলাফতে মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা আবু বকর সিদ্দিক, উপজেলা সভাপতি হাফেজ মাওলানা শামীম হাসান, সহ-সভাপতি আবু ইউসুফ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, সহ-সভাপতি মাওলানা মতিউর রহমান ফরাজী, সেক্রেটারি মাওলানা জহিরুল ইসলাম, হাফেজ কামাল হোসেনসহ জেলা ও উপজেলার নেতাকর্মীরা।
দেবীদ্বারে সাংবাদিকদের সাথে খেলাফতে মজলিস এমপি প্রার্থী মাওলানা মুজিবুর রহমান এ সময় সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করেন নির্বাচনী প্রচারে গঠনমূলক সহযোগিতার বিষয়ে।

আজকের কথা ডেস্ক