প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

বুড়িচংয়ে মা-মেয়ের আত্মহত্যা, স্বামী পলাতক

comilla 20250729102643
ফাহিমা বেগম প্রিয়া

বুড়িচংয়ে মা-মেয়ের আত্মহত্যা, দাম্পত্য কলহ ও ঋণের চাপেই বিষপান করেছিলেন জাহেদা ও তার মেয়ে মিশু — বলছে পুলিশ

বুড়িচংয়ে মা-মেয়ের আত্মহত্যা চাঞ্চল্য ছড়িয়েছে কুমিল্লায়। মঙ্গলবার (২৯ জুলাই) সকালে উপজেলার রামপুর গ্রামের একটি বাসা থেকে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে জানা গেছে, দাম্পত্য কলহ ও আর্থিক সংকটের কারণে সোমবার রাতে বিষপান করেন তারা।

নিহতরা হলেন জাহেদা আক্তার (৩৫) ও তার কিশোরী কন্যা মিশু আক্তার (১৪)। তারা বুড়িচংয়ের রামপুর গ্রামে আবুল খায়েরের বাড়িতে ভাড়া থাকতেন। মৃত জাহেদা ফেনীর ছাগলনাইয়া উপজেলার জয়নগর গ্রামের রাজমিস্ত্রী মীর হোসেনের স্ত্রী। ঘটনার পর থেকে মীর হোসেন পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পারিবারিক সূত্র ও পুলিশ জানায়, বিভিন্ন উৎস থেকে ঋণ নিয়ে তা পরিশোধে ব্যর্থ হন মীর হোসেন। ঋণের চাপে পরিবার নিয়ে পালিয়ে এসে রামপুর গ্রামে আশ্রয় নেন। তবে আর্থিক দুঃশ্চিন্তা ও স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চরমে পৌঁছালে সোমবার রাতে মা-মেয়ে আত্মহত্যার পথ বেছে নেন।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল হক জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ মর্মান্তিক ঘটনা  বিষপানের মাধ্যমে ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিস্তারিত জানতে ময়নাতদন্ত রিপোর্টের অপেক্ষা করছে পুলিশ।

প্রিন্ট করুন