প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩

কুমিল্লায় টিপু হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন, ছয়জনের ১০ বছর করে সাজা

Add a subheading 20250729 173514 0000
মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী

কুমিল্লায় টিপু হত্যা মামলা, ২০০৯ সালের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রায় ঘোষণা; সব আসামি পলাতক, প্রযুক্তির সহায়তায় শনাক্ত করেছিল পুলিশ

কুমিল্লায় টিপু হত্যা মামলা- অভিযুক্ত দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ছয়জনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড ও অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক সাব্বির মাহমুদ চৌধুরী এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন— ফেনীর সোনাগাজীর মেহেদী হাসান ও শহীদুল ইসলাম। ১০ বছরের সাজাপ্রাপ্তরা হলেন— মো. জসিম উদ্দিন, মো. জামাল হোসেন মানিক, মো. একরামুল হক মিলন, ইব্রাহিম ওরফে বড় মিয়া, মো. আলাউদ্দিন ও মো. শাহাবুদ্দিন। সব আসামিই বর্তমানে পলাতক রয়েছেন।

কুমিল্লায় টিপু হত্যা মামলা
দৈনিক আজকের কথা

মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালের ১৬ মে রাতে চৌদ্দগ্রামের জুতা ব্যবসায়ী মো. ইউছুপ ভূঁঞা টিপু নিজ বাড়ির বাইরে বের হলে ওৎ পেতে থাকা ডাকাত দল গুলি করে তাকে হত্যা করে। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহতের বাবা মোহাম্মদ আলী অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন। পরবর্তীতে প্রযুক্তির সহায়তায় পুলিশ অভিযুক্তদের শনাক্ত করে এবং চারজন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

২০১১ সালে মামলার অভিযোগপত্র জমা পড়ে এবং ২০১৩ সালে অভিযোগ গঠনের পর সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে এই রায় ঘোষণা করা হয়।

মোট ১৭ আসামির মধ্যে বিচার চলাকালীন ইব্রাহিম, তাজু ও আবদুল রাজ্জাক মারা যান। অপর ৬ আসামিকে সন্দেহের অভাবে খালাস দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মো. ইফতেখার হোসেন, মো. ইকরাম হোসেন ও জালাল উদ্দীন আহমেদ টিপু।

কুমিল্লায় টিপু হত্যা মামলার দীর্ঘ প্রক্রিয়ায় এই রায় প্রকাশিত হওয়ায় কিছুটা হলেও বিচার পেয়েছে ভুক্তভোগীর পরিবার।

প্রিন্ট করুন