ইউনুসের বিরুদ্ধে তসলিমা নাসরিনের প্রতিবাদ, অন্তর্বর্তী সরকারপ্রধান ইউনুসকে সরাসরি আক্রমণ করে ফেসবুকে ক্ষোভ উগড়ে দিলেন তসলিমা নাসরিন
ইউনুসের বিরুদ্ধে তসলিমা নাসরিনের প্রতিবাদ ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলাদেশের স্বঘোষিত অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান ড. ইউনুসকে উদ্দেশ করে তীব্র ভাষায় আক্রমণ করেন প্রখ্যাত লেখিকা।
তিনি লেখেন, “জুজুর ভয় দেখিয়ে আর কতদিন? তোমরা এক বছরে যত অরাজকতা, দুর্নীতি, সাম্প্রদায়িকতা, অন্যায়, অত্যাচার, নির্যাতন, সন্ত্রাস করেছ, তা তো ১৫ বছরেও স্বৈরাচারী হাসিনা করেনি।”

তসলিমা অভিযোগ করেন, “সংস্কারের নামে এখন অফিস-আদালতে, সচিবালয়ে, শিক্ষা প্রতিষ্ঠানে জামাতি জিহাদি জঙ্গিদের ঢুকিয়ে দিচ্ছ। এরাই মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে ধ্বংস করছে।”
জুজুর ভয় দেখিয়ে আর কতদিন? ১ বছরে তোমরা যত অরাজকতা,দুর্নীতি, সাম্প্রদায়িকতা,অন্যায়, অত্যাচার, নির্যাতন, সন্ত্রাস করেছ,…
Posted by Taslima Nasrin on Tuesday, July 29, 2025
তিনি পরামর্শ দেন, “নির্বাচনের ঘোষণা দিয়ে ভালোয় ভালোয় কেটে পড়াই বুদ্ধিমানের কাজ। সুদের ব্যবসায়ীদের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা অনৈতিক।”
তার এই স্ট্যাটাস প্রকাশের পর সামাজিক মাধ্যমে তা মুহূর্তেই ভাইরাল হয়। অনেকেই মত দিয়েছেন, তসলিমা নাসরিনের ইউনুসবিরোধী মন্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া ও প্রতিবাদ বর্তমান পরিস্থিতির স্পষ্ট প্রতিবিম্ব।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে তসলিমা নাসরিনের ইউনুসবিরোধী মন্তব্য ও প্রতিবাদ এখন ভিন্ন কণ্ঠকে অনুপ্রাণিত করছে সোচ্চার হওয়ার জন্য।

মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী