প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

চান্দিনায় সবজি খেতে গাঁজার চাষ, সেনাবাহিনীর অভিযানে হাতেনাতে ধরা

Rising Cumilla Cannabis cultivation under the guise of vegetable cultivation in Chandina Comilla
আজকের কথা ডেস্ক

চান্দিনায় সবজি খেতে গাঁজার চাষ, পুঁইশাক, পালং ও ঢেঁড়সের আড়ালে চলছিল গাঁজার বাগান, বছরে কয়েকবার সংগ্রহ করতেন কেজি কেজি গাঁজা

চান্দিনায় গাঁজার চাষ বছরের পর বছর ধরে চালিয়ে আসছিলেন মোহাম্মদ লিটন (৪০)। কুমিল্লার চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নের যুগপুকুরিয়া গ্রামে নিজের ভাঙ্গারী দোকানের আড়ালে তিনি গড়ে তোলেন গাঁজার খামার। লোক দেখানো ভাঙ্গারী ব্যবসা করলেও, মূলত গাঁজার ব্যবসায়েই ছিল তার আয়-রোজগারের আসল উৎস।

গত বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত সাড়ে ৯টায় সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত একটি যৌথ বাহিনী গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতে-নাতে আটক করে।

স্থানীয় সূত্রে জানা যায়, লিটনের বাগানে পুঁইশাক, পালংশাক, ঢেঁড়সসহ নানান ধরনের সবজির সঙ্গে কৌশলে গাঁজার গাছও লাগানো হতো। এমনকি ফলের ক্যারেটকে ব্যবহার করা হতো গাঁজার চাষের ‘টপ’ বানানোর কাজে। প্রতি দুই মাস অন্তর এই চারটি গাঁজাগাছ থেকে কেজির পর কেজি গাঁজাপাতা সংগ্রহ করতেন তিনি।

চান্দিনায় সবজি খেতে গাঁজার চাষ
সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত অভিযানে তার ভাঙ্গারী দোকান থেকে বস্তাভর্তি গাঁজার কাঁচা পাতা উদ্ধার করা হয়। অভিযানের পর আটক লিটনকে চান্দিনা থানায় হস্তান্তর করা হয় এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। ছবি : সংগৃহিত

চান্দিনা থানার উপপরিদর্শক (এসআই) মো. ইমাম হোসেন বলেন, “লিটন দীর্ঘদিন ধরে প্রশাসন ও স্থানীয়দের চোখ ফাঁকি দিয়ে গোপনে গাঁজার চাষ করে আসছিলেন। বৃহস্পতিবারও তার লাগানো গাছ থেকে কাঁচা গাঁজাপাতা সংগ্রহ করছিলেন তিনি।”

সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত অভিযানে তার ভাঙ্গারী দোকান থেকে বস্তাভর্তি গাঁজার কাঁচা পাতা উদ্ধার করা হয়। অভিযানের পর আটক লিটনকে চান্দিনা থানায় হস্তান্তর করা হয় এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

চান্দিনায় গাঁজার চাষ থামাতে প্রশাসন আরও কঠোর পদক্ষেপ নেবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রিন্ট করুন