প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৭ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

দাউদকান্দির বারপড়ায় নারী চেয়ারম্যানের উপর হামলা, বিবস্ত্র করার হুমকি

gkgPsnlg8SX9SPRfP6s4ua070QXF0ACZLoioaWa6
আজকের কথা ডেস্ক

দাউদকান্দি বারপড়ায় নারী চেয়ারম্যানের উপর হামলা, বিবস্ত্র করার হুমকি, সাংবাদিক সম্মেলনে শাহনাজ বেগমের অভিযোগ

দাউদকান্দি বারপাড়ায় নারী চেয়ারম্যানের উপর হামলা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোসাঃ শাহনাজ বেগম অভিযোগ করেছেন, তাকে পদত্যাগে বাধ্য করতে গভীর রাতে তার বাড়িতে শতাধিক লোক হামলা চালায় এবং তাকে জনসমক্ষে বিবস্ত্র করার হুমকি দেয়।

আজ সোমবার (৪ আগস্ট) সকালে নিজের বাড়িতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “ঈদের পরদিন রাত ১২টার দিকে শতাধিক লোক হঠাৎ করেই আমার বাড়িতে প্রবেশ করে। তারা অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে এবং বলে, আমি যদি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদ না ছাড়ি, তাহলে আমাকে জনসম্মুখে বিবস্ত্র করা হবে।”

তিনি আরও দাবি করেন, “আমি পদত্যাগে রাজি না হওয়ায় ষড়যন্ত্রমূলকভাবে আমার বিরুদ্ধে দুটি হত্যা মামলা দায়ের করানো হয়েছে। একইসঙ্গে, বহিরাগত লোকজন দিয়ে আমার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধনও সংগঠিত করা হয়েছে।”

শাহনাজ বেগম প্রশাসনের প্রতি দ্রুত হস্তক্ষেপ ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। সংবাদ সম্মেলনে তার স্বামী মোঃ জাহাঙ্গীর আলম সরকার, ছেলে মোঃ বেলাল সরকার ও মেয়ে জহুরা আক্তার জেমি উপস্থিত ছিলেন।

স্থানীয়ভাবে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এলাকাবাসী এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দাউদকান্দি বারপাড়ায় নারী চেয়ারম্যানের উপর হামলা ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

প্রিন্ট করুন