প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৭ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

কুমিল্লায় ওয়ার্কশপ মালিক খুন: বিশ্রাম কক্ষে রক্তাক্ত মরদেহ উদ্ধার

কুমিল্লায় ওয়ার্কশপ মালিক খুন
আজকের কথা ডেস্ক

কুমিল্লায় ওয়ার্কশপ মালিক খুন, কুমিল্লার সদর দক্ষিণে ওয়ার্কশপ মালিক দুলাল মিয়ার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হত্যার কারণ এখনো অজানা, তদন্ত চলছে।

কুমিল্লায় ওয়ার্কশপ মালিক খুন হওয়ার ঘটনা ঘটেছে সদর দক্ষিণ উপজেলায়। রোববার (১০ আগস্ট) সকালে চাঁদপুর জনতা হাইস্কুল সংলগ্ন নিজের ওয়ার্কশপের বিশ্রাম কক্ষ থেকে দুলাল মিয়া (৫০)-এর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত দুলাল মিয়া নগরীর ২২নং ওয়ার্ডের বড় দুর্গাপুর গ্রামের মৃত আমির হোসেনের ছেলে।

কুমিল্লায় ওয়ার্কশপ মালিক খুন
কুমিল্লায় মরদেহ উদ্ধার

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুলাল মিয়া কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বড় দুর্গাপুর এলাকায় ওয়ার্কশপ পরিচালনা করতেন। ভবনের মালিক ঢাকায় থাকায় তিনি ওয়ার্কশপসহ একতলা ভবনটি দেখাশোনা করতেন। শনিবার (৯ আগস্ট) রাত ১১টার দিকে এক ভাড়াটিয়ার বাসায় ভাড়া তুলতে গিয়ে আর ফিরে আসেননি।

রাতে ঘরে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। রোববার সকালে তারা ওয়ার্কশপে গিয়ে বিশ্রাম কক্ষে দুলাল মিয়ার রক্তাক্ত মরদেহ দেখতে পান এবং পুলিশে খবর দেন। পরে সদর দক্ষিণ মডেল থানার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

থানার এসআই মোস্তফা কামাল বলেন, “প্রাথমিকভাবে মনে হচ্ছে রাতের যে কোনো সময়ে তাকে হত্যা করা হয়েছে। মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। হত্যার কারণ উদঘাটন ও জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।”

এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কুমিল্লায় ওয়ার্কশপ মালিক খুন মামলার তদন্তে পুলিশ ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহ শুরু করেছে।

প্রিন্ট করুন