প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

কুমিল্লায় যমজ সন্তান জন্ম দেওয়ার ‘অপরাধে’ স্ত্রীকে তালাক

কুমিল্লার বুড়িচংয়ে স্ত্রী নির্যাতন
মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী

কুমিল্লার বুড়িচংয়ে স্ত্রী নির্যাতন, তিন সন্তান নিয়ে মানবেতর জীবন যাপন করছেন নির্যাতিত হেলানা আক্তার, মামলাটি আদালতে বিচারাধীন

কুমিল্লার বুড়িচংয়ে স্ত্রী নির্যাতন- কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের পিতাম্বর গ্রামে যমজ সন্তান জন্ম দেওয়ার ‘অপরাধে’ স্ত্রীকে নির্যাতন ও বাড়ি থেকে তাড়ানোর অভিযোগ উঠেছে সৌদি প্রবাসী স্বামী আজিম হোসাইন জনির পরিবারের বিরুদ্ধে। স্বামীর বাড়ি থেকে বিতাড়িত হয়ে তিন শিশু নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন অসহায় হেলানা আক্তার (২৭)।

কুমিল্লার বুড়িচংয়ে স্ত্রী নির্যাতন
তিন সন্তান নিয়ে মানবেতর জীবন যাপন করছেন নির্যাতিত হেলানা আক্তার, মামলাটি আদালতে বিচারাধীন।

২০০৯ সালে সামাজিক ও শরীয়ত মোতাবেক তিন ভরি স্বর্ণ ও আসবাবপত্রসহ হেলানার বিয়ে হয় আজিম হোসাইন জনির সঙ্গে। বিয়ের পর তাদের এক ছেলে জন্ম নেয়। পরে বিদেশ যাওয়ার জন্য জনি ৫ লাখ টাকা দাবি করে নির্যাতন চালান। ঋণ করে টাকা দেওয়ার পর তিনি সৌদি আরবে যান।

দেশে ফেরার পর হেলানা গর্ভবতী হলে শ্বশুরবাড়ির লোকজন গর্ভপাতের চাপ সৃষ্টি করে। রাজি না হওয়ায় তাকে বাবার বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। ছয় মাস আগে কুমিল্লার এক হাসপাতালে হেলানা যমজ সন্তান আলভী ও আসপীর জন্ম দেন। এরপর বিদেশ থেকে ফোনে মৌখিক তালাক দিয়ে জনি জানিয়ে দেন, তিনি আর সংসার করবেন না।

হেলানা জানান, সন্তানদের মুখ দেখে স্বামীর মন বদলাবে ভেবেছিলেন, কিন্তু তালাক দিয়ে একপ্রকার পথে ফেলে দিয়েছেন তাকে। ভাই ও বোনের অভিযোগ—যৌতুকের টাকা দিয়েও বোনকে নির্যাতন সহ্য করতে হয়েছে। এখন তিন সন্তান নিয়ে দারিদ্র্যের সঙ্গে লড়ছেন তিনি এবং পিতৃপরিচয় ও স্বামীর অধিকার ফিরে পেতে আদালতের দ্বারস্থ হয়েছেন।

স্থানীয় সাবেক ইউপি সদস্য রফিক জানান, সালিশ বৈঠকের চেষ্টা ব্যর্থ হয় স্বামীপক্ষের একগুঁয়েমির কারণে। ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল করিম বলেন, সামাজিক সমাধান ব্যর্থ হওয়ায় বিষয়টি আদালতে বিচারাধীন। স্বামীর মা হাসিনা বেগম দাবি করেন, হেলানার আচরণ ভালো নয়, তাই ছেলে সংসার করবে না। ভরণপোষণ প্রসঙ্গে তারা কোনো মন্তব্য করতে চাননি।

বুড়িচং থানার ওসি আজিজুল হক জানান, মামলাটি আদালতে বিচারাধীন এবং পুলিশ আইনি সহায়তা দিচ্ছে।

কুমিল্লার বুড়িচংয়ে স্ত্রী নির্যাতন নিয়ে এই ঘটনাটি স্থানীয় সমাজে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

প্রিন্ট করুন