কুমিল্লা করোনা ও ডেঙ্গু আপডেট: ২৪ ঘণ্টায় নতুন কোভিড-১৯ শনাক্ত নেই, ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক
কুমিল্লা করোনা ও ডেঙ্গু আপডেট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় নতুন করে কোনো কোভিড-১৯ রোগী শনাক্ত হয়নি। তবে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠেছে।

কুমিল্লায় ২০২৫ সালে মোট ২৪ জন কোভিড-১৯ আক্রান্ত এবং ১ জনের মৃত্যু হয়েছে। মোট ৪৫৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে, শনাক্তের হার ৫.৩ শতাংশ। অপরদিকে, ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় ৯ জন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। চলতি বছরে মোট ৯০৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এবং ৬ জনের মৃত্যু ঘটেছে। বর্তমানে ২৬ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কোনো মৃত্যু হয়নি।
স্বাস্থ্য বিভাগ থেকে ডেঙ্গু প্রতিরোধে সতর্কতা ও সচেতনতার আহ্বান জানানো হয়েছে।
কুমিল্লায় কোভিড-১৯ নিয়ন্ত্রণে থাকলেও ডেঙ্গু পরিস্থিতিতে আরও সতর্ক হওয়া প্রয়োজন। জনগণকে সচেতন ও সাবধান থাকার জন্য গুরুত্ব দিয়ে অনুরোধ করা হচ্ছে।

মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী