প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

দূতাবাস থেকে সরানো হয়েছে রাষ্ট্রপতির অর্ধশতাধিক ছবি’

Dinajpmfs 20250816150347 3 2508170606
মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী

বিদেশে অবস্থিত বাংলাদেশের সকল কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। ৫ আগষ্টের পরই বিদেশে বাংলাদেশের মিশন ও দূতাবাস থেকে রাষ্ট্রপতির অর্ধশতাধিক ছবি সরানো হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিদেশে বাংলাদেশের সকল কূটনৈতিক মিশন, দূতাবাস, হাইকমিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দূতাবাসগুলোকে ভিন্ন ভিন্নভাবে ফোন করে বিশেষ এ নির্দেশনা দেওয়া হয়।

একাধিক দূতাবাস সূত্র জানায়, বিদেশে নিযুক্ত ঢাকাস্থ দূতাবাস, হাইকমিশন ও কূটনীতিকদের বাসভবনে এতোদিন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি টানানো ছিল। সেই ছবি তাৎক্ষনিকভাবে সরিয়ে ফেলতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশ দেয়া হয়েছে। ছবি সরানোর বিষয়টি তদারকি করতে অঞ্চলভিত্তিক একজন করে রাষ্ট্রদূতকে দায়িত্ব দেয়া হয়েছে।

প্রিন্ট করুন