প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

মুরাদনগরে সাংবাদিকের ওপর হামলার প্রধান আসামি গ্রেফতার

মুরাদনগরে সাংবাদিকের ওপর হামলা
মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী

মুরাদনগরে সাংবাদিকের ওপর হামলা, চট্টগ্রামে অভিযান চালিয়ে আটক, আজ মুরাদনগর থানায় হস্তান্তর

মুরাদনগরে সাংবাদিকের ওপর হামলা মামলার প্রধান আসামি শুক্কুর আলী (৩৫) অবশেষে র‌্যাবের হাতে ধরা পড়েছে। সোমবার রাতে চট্টগ্রামের বাকলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাবের একটি দল।

মুরাদনগরে সাংবাদিকের ওপর হামলা
মুরাদনগরে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় শুক্কুর আলী গ্রেফতার। ছবি : আজকের কথা।

সূত্র জানায়, গ্রেফতারের পর শুক্কুর আলীকে রাতেই চট্টগ্রাম থেকে কুমিল্লায় আনা হয়। মঙ্গলবার সকালে তাকে মুরাদনগর থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান।

শুক্কুর আলী কুমিল্লার মুরাদনগর উপজেলার রহিমপুর গ্রামের মজিদ মিয়ার ছেলে।

মামলার এজহার অনুযায়ী, গত ৩০ জুলাই মুরাদনগরে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়ার বিরুদ্ধে “মিথ্যা অপপ্রচারের” প্রতিবাদে ছাত্র জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সেই মিছিলে সংবাদ সংগ্রহ করতে গেলে কয়েকজন গণমাধ্যমকর্মীর ওপর অতর্কিত হামলা চালায় দুষ্কৃতকারীরা।

হামলায় অন্তত সাতজন সাংবাদিক আহত হন। পরে দৈনিক খোলা কাগজের কুমিল্লা প্রতিনিধি শাহ ইমরান বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করে মুরাদনগর থানায় মামলা দায়ের করেন।

ওসি জাহিদুর রহমান আরও বলেন, শুক্কুর আলীকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে এবং তার রিমান্ড আবেদন করা হবে।

মুরাদনগরে সাংবাদিকের ওপর হামলা মামলায় প্রধান আসামির গ্রেফতার স্থানীয় সাংবাদিক মহলে স্বস্তি ফিরিয়েছে, তবে মামলার অন্য আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিও উঠছে।

প্রিন্ট করুন