প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

কুমিল্লায় মানবপাচারকারী গ্রেপ্তার, উদ্ধার ৫২ পাসপোর্ট

কুমিল্লায় মানবপাচারকারী গ্রেপ্তার
মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী

কুমিল্লায় মানবপাচারকারী গ্রেপ্তার হয়েছে যৌথ বাহিনীর অভিযানে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ৫২টি পাসপোর্ট, ৩টি অ্যান্ড্রয়েড ফোন ও একটি বাটন মোবাইল। গ্রেপ্তার ব্যক্তির নাম সাজেদুল ইসলাম (৩৫), বাড়ি কুমিল্লা আদর্শ সদর উপজেলার হালিমানগর নোয়াপাড়া গ্রামে।

কুমিল্লায় মানবপাচারকারী গ্রেপ্তার

বুধবার (২০ আগস্ট) সকালে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

রাত দেড়টার অভিযানে ধরা পড়ে সাজেদুল

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে যৌথ বাহিনী অভিযান চালায় নোয়াপাড়া এলাকায়। এ সময় হাতেনাতে ধরা পড়ে সাজেদুল। উদ্ধার হয় বিপুল সংখ্যক পাসপোর্ট ও মোবাইল ফোন।

ওসি মহিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তি একজন পেশাদার পাসপোর্ট দালাল ও মানবপাচারকারী। তার বিরুদ্ধে আগে থেকেই চুরি ও চাঁদাবাজির ঘটনায় দুটি মামলা রয়েছে। নতুন করে মানবপাচার, পাসপোর্ট জালিয়াতি, অস্ত্র রাখা, অপহরণসহ একাধিক অপরাধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পেছনে আরও চক্র থাকতে পারে

পুলিশ ধারণা করছে, সাজেদুল এককভাবে কাজ করছিল না। পেছনে বড় কোনো মানবপাচার চক্রের সংযোগ রয়েছে বলেও তদন্তে ইঙ্গিত মিলেছে।

কুমিল্লায় মানবপাচারকারী গ্রেপ্তার হওয়ায় এলাকাজুড়ে উত্তেজনা দেখা দিয়েছে। স্থানীয়রা দাবি করছেন, দীর্ঘদিন ধরে সাজেদুল এই দালালি ব্যবসা চালিয়ে আসছিল, কিন্তু কেউ মুখ খুলতে সাহস পেত না।

প্রিন্ট করুন