প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

কুমিল্লায় লরিচাপায় একই পরিবারের চারজন নিহত, তিনজন আহত

image 227040 1755855153
মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী

কুমিল্লায় লরিচাপায় নিহত, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস, লরি, প্রাইভেট কার ও অটোরিকশার সংঘর্ষে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা

কুমিল্লায় লরিচাপায় নিহত হয়েছেন একই পরিবারের চারজন। শুক্রবার দুপুর সাড়ে বারোটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কুমিল্লায় লরিচাপায় নিহত

নিহতরা হলেন—কুমিল্লার বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের মোহাম্মদ ওমর আলী (৮০), তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫), বড় ছেলে আবুল হাশেম (৫০) এবং ছোট ছেলে আবুল কাশেম (৪৫)। প্রাইভেট কারটি চালাচ্ছিলেন আবুল হাশেম।

একই সময়ে লরির চাপায় সিএনজিচালিত অটোরিকশার আরও তিন যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, নিহতদের বাড়ি বরুড়ার হোসেনপুর গ্রামে। দুর্ঘটনার সময় একটি যাত্রীবাহী বাস উল্টো পথে রাস্তা পার হচ্ছিল। ওই বাসকে পাশ কাটাতে গিয়ে সিমেন্টবোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং প্রাইভেট কার ও অটোরিকশাকে চাপা দেয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঘটনাস্থলেই প্রাইভেট কারের চার যাত্রী নিহত হন। মরদেহ ও দুর্ঘটনা কবলিত গাড়ি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এই ভয়াবহ কুমিল্লায় লরিচাপায় নিহত হওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রিন্ট করুন