প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

সাংবাদিক বিভুরঞ্জন সরকার নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার

image 392202
মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী

সাংবাদিক বিভুরঞ্জন সরকার নিখোঁজ, বাসা থেকে বের হওয়ার পর অফিসে না পৌঁছায় রমনা থানায় জিডি

সাংবাদিক বিভুরঞ্জন সরকার নিখোঁজ হয়ে গেছেন। তিনি দৈনিক আজকের পত্রিকার জ্যেষ্ঠ সহকারী সম্পাদক হিসেবে কর্মরত। পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় বৃহস্পতিবার রাতে রমনা মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

পরিবার জানায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সিদ্ধেশ্বরীর বাসা থেকে বের হন বিভুরঞ্জন সরকার। তিনি পরিবারের সদস্যদের জানিয়েছিলেন বনশ্রীর অফিসে যাচ্ছেন। কিন্তু অফিসে পৌঁছাননি। এমনকি নিজের ব্যবহৃত মোবাইল ফোনটিও বাসায় রেখে গেছেন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

সাংবাদিক বিভুরঞ্জন সরকার নিখোঁজ

তার ছেলে ঋত সরকার বলেন, “প্রতিদিনের মতো বাবা সকালে বের হয়েছিলেন। কিন্তু অফিসে যাননি, বাসায়ও ফেরেননি। সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেছি, কিন্তু কোথাও পাইনি।”

রমনা থানার ওসি গোলাম ফারুক জানান, বিভুরঞ্জনের ছেলে থানায় জিডি করেছেন। পুলিশ খোঁজখবর শুরু করেছে। তিনি বলেন, “ফোন বাসায় থাকায় লোকেশন ট্র্যাক করা যায়নি। সম্ভাব্য জায়গাগুলোতে খোঁজা হচ্ছে।”

তদন্ত কর্মকর্তা পরিদর্শক তারেক ইসলাম জানান, বিভুরঞ্জন সরকার বাসা থেকে বের হওয়ার পর কী ঘটেছে তা জানার জন্য এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

অন্যদিকে তার কর্মস্থল দৈনিক আজকের পত্রিকা থেকে জানানো হয়েছে, বিভুরঞ্জন সরকার ১৬ আগস্ট থেকে সাত দিনের ছুটিতে ছিলেন।

গণমাধ্যমকর্মী বিভুরঞ্জন সরকার নিখোঁজ ঘটনায় পরিবারসহ সহকর্মীরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

প্রিন্ট করুন