প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের ৪৫ বছর পূর্তি উদ্যাপন

IMG 20250823 WA0001
মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী

দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের ৪৫ বছর পূর্তি, ঐতিহ্য, গৌরব ও সংগ্রামের প্রতীক এই প্রেসক্লাবের অনুষ্ঠানে সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের মিলনমেলা

ঐতিহ্য, গৌরব ও সংগ্রামের শাশ্বত প্রতীক দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের ৪৫ বছর পূর্তি উদ্যাপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের ৪৫ বছর পূর্তি

শনিবার (২৩ আগস্ট) বিকেলে কুমিল্লার দেবীদ্বার উপজেলার হোটেল ডায়না কনফারেন্স রুমে এ আয়োজন করা হয়। প্রেসক্লাব সভাপতি এবিএম আতিকুর রহমান বাশারের সভাপতিত্বে এবং বীর মুক্তিযোদ্ধা আবদুল আওয়াল ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হানুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, দেবীদ্বার এসএ সরকারি কলেজের অধ্যক্ষ আহসান হাবীব পারভেজ ও সাবেক অধ্যক্ষ মো. আবু হানিফ।

দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের ৪৫ বছর পূর্তি

এছাড়া স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অনুষ্ঠানে যোগ দেন। তাঁদের মধ্যে ছিলেন— বিজয় টিভি’র দেবীদ্বার প্রতিনিধি মো. এনামুল হক, দৈনিক যুগান্তরের আক্তার হোসেন, আমাদের দেবীদ্বারের ভারপ্রাপ্ত সম্পাদক এটিএম সাইফুল ইসলাম মাছুম, দৈনিক আজকালের খবরের এআর আহমেদ হোসাইন, দৈনিক ভোরের সূর্যদয়ের মো. রাজিব সরকার, দৈনিক নাগরিক ভাবনার এমজে এ মামুন, এশিয়ান টিভির মো. নেসার উদ্দিন, কুমিল্লার আলোর সহবার্তা সম্পাদক মামুনুর রশিদ, সাংবাদিক মো. রুহুল আমিন হাজারী, সাংবাদিক মনির মোশাররফ, সাংবাদিক মো. শাহ জালাল, আব্দুল আউয়াল সরকার, আব্দুল হালিম সরকার, আবুল কালাম, মো. সজিব প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা প্রেসক্লাবের দীর্ঘ ৪৫ বছরের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরেন এবং গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

আলোচনা শেষে কালের কণ্ঠ প্রতিনিধি এবিএম আতিকুর রহমানকে আহ্বায়ক এবং বিজয় টিভির প্রতিনিধি মো. এনামুল হককে সদস্য সচিব করে দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

অনুষ্ঠানে প্রেসক্লাবের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের ৪৫ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠান স্থানীয় সাংবাদিক সমাজে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

প্রিন্ট করুন