জুলাই সন্ত্রাস হাসনাত, বিএনপি ও এনসিপি নেতাদের মধ্যে তীব্র বাকযুদ্ধ সামাজিক মাধ্যমে ভাইরাল
জুলাই সন্ত্রাস হাসনাত নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা এবার এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহকে ‘ফকিন্নির বাচ্চা’ বলে প্রকাশ্যে গালি দিয়েছেন।
বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে এনসিপির নেতাদের ধাক্কাধাক্কি ও মারধরের ঘটনার পর থেকেই দুই নেতার মধ্যে কটূক্তি ছড়ায়। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ শুনানির সময় এ সংঘর্ষ ঘটে।

ঘটনার পর হাসনাত আব্দুল্লাহ রুমিন ফারহানাকে বিএনপির ‘আওয়ামী লীগবিষয়ক অন্যতম সম্পাদক’ বলে কটাক্ষ করেন। তার পাল্টা জবাবে রুমিন ফারহানা ফেসবুকে তীব্র সমালোচনা করেন এবং হাসনাতকে সরাসরি ‘ফকিন্নির বাচ্চা’ বলে আখ্যা দেন।
সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে রুমিন ফারহানা লেখেন, “এটা ওই ফকিন্নির বাচ্চাটা না, যে আমাকে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলেছে?” পোস্টে তিনি হাসনাত আব্দুল্লাহর আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে যুক্ত থাকার বিভিন্ন ছবি ও প্রমাণও যুক্ত করেন।
এই পোস্ট ইতোমধ্যেই ভাইরাল হয়ে গেছে। অসংখ্য মানুষ কমেন্ট ও শেয়ারে অংশ নিচ্ছেন। রাজনৈতিক অঙ্গনও সরব হয়ে উঠেছে এই পাল্টাপাল্টি মন্তব্যে।
এর আগে রোববার হাসনাত আব্দুল্লাহ বলেন, আগামী নির্বাচনে বিএনপি কীভাবে ভোটকেন্দ্র দখল করবে, তার একটি ‘টেস্ট ম্যাচ’ হয়ে গেল শুনানিতে এনসিপির ওপর হামলার মধ্য দিয়ে। তিনি অভিযোগ করেন, বিএনপির ভেতরে আওয়ামী লীগের সুবিধাভোগী ও ফ্ল্যাটভোগী নেতারা রয়েছেন, যারা আসলে আওয়ামী লীগের চেয়েও বেশি আওয়ামী লীগ।
সমালোচনায় হাসনাত আরও বলেন, বিএনপি যদি জনগণের পালস না বোঝে তবে আবারও দেশ সংকটের দিকে যাবে।
জুলাই সন্ত্রাস হাসনাত ইস্যু ঘিরে রাজনৈতিক অঙ্গনে যে উত্তেজনা তৈরি হয়েছে, তা এখন সামাজিক যোগাযোগমাধ্যম থেকে মাঠপর্যায়ের রাজনীতিতেও ছড়িয়ে পড়ছে।

মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী