মুরাদনগরে মাদ্রাসা ছাত্রী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। কুমিল্লার মুরাদনগরের মির্জাপুর গ্রামের মারুফা আক্তার (১৫) নামের এক শিক্ষার্থী সোমবার সকাল থেকে আর বাড়ি ফেরেনি।

পরিবার জানায়, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে মারুফা নিজ বাড়ি থেকে বিষ্ণুপুর এলাকার মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়। তবে মাদ্রাসা ছুটি হওয়ার পরও সে আর বাড়ি ফেরেনি। আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।
নিখোঁজ মারুফা আক্তার মুরাদনগর উপজেলার বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের মির্জাপুর গ্রামের কামাল মিয়া ও সালমা বেগমের মেয়ে। নিখোঁজ হওয়ার সময় তার গায়ে কালো রঙের বোরকা ছিল।
মারুফার মা সালমা বেগম বলেন, “মেয়ে মাদ্রাসায় যাওয়ার জন্য বের হয়েছিল। এরপর থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না। আমরা অনেক জায়গায় খুঁজেছি, কিন্তু কোনো খোঁজ পাইনি।”
এ ঘটনায় বাঙ্গরা বাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে যে কেউ তার সন্ধান পেলে 01616556231 অথবা 01792278455 নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান বলেন, “নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে পুলিশ কাজ করছে। দেশের বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে।”
মুরাদনগরে মাদ্রাসা ছাত্রী নিখোঁজ হওয়ায় এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে।

মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী