প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি কলিমউল্লাহ রিমান্ডে

সরকারের দমনপীড়নে দিশেহারা জনগণ
মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী

দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমউল্লাহ রিমান্ডে গেছেন। বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া তাকে পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর দেলোয়ার জাহান।

কলিমউল্লাহ রিমান্ডে

আদালত সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রী হল ও গবেষণা ইনস্টিটিউট নির্মাণে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দুদক ১০ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

দুদকের মামলায় অভিযোগ আনা হয়েছে, অধ্যাপক কলিমউল্লাহ ও অন্য আসামিরা প্রকল্পের নকশা পরিবর্তন করে নিয়ম ভঙ্গ করেছেন এবং ৩০ কোটি টাকার বেশি মূল্যের চুক্তি সম্পন্ন করেছেন মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই।

এর আগে গত ৬ আগস্ট রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে ডিবি পুলিশ কলিমউল্লাহকে গ্রেপ্তার করে। চলতি বছরের জুনে অর্থ আত্মসাতের অভিযোগে দুদক তার বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলায় উল্লেখ করা হয়, উন্নয়ন প্রকল্পের নামে প্রায় চার কোটি টাকা আত্মসাৎ করেছেন কলিমউল্লাহ, সাবেক ভিসি অধ্যাপক এ কে এম নূর উন নবীসহ আরও কয়েকজন।

কলিমউল্লাহ রিমান্ডে যাওয়ার ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও শিক্ষক সমাজে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

প্রিন্ট করুন