প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

বিএনপি নেতা কায়কোবাদের আশ্বাসে আশার আলো দেখছেন মুরাদনগরের চার অসহায় নারী

image 517296 1735133431
মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী

উপজেলা যুবদলের আহবায়ক মাসুদ রানার মাধ্যমে খোঁজখবর নিয়ে সহায়তা ও ঘর নির্মাণের উদ্যোগ নিচ্ছেন কায়কোবাদ

বিএনপি নেতা কায়কোবাদের আশ্বাসে নতুন করে আশার আলো দেখছেন মুরাদনগরের চার অসহায় নারী। দীর্ঘদিন ধরে অভাব-অনটন আর সংসারের ভাঙা সম্পর্কের যন্ত্রণায় তারা বেঁচে আছেন কোনো রকমে।

বিএনপির কেন্দ্রীয় সহসভাপতি ও কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সাবেক পাঁচবারের এমপি ও সাবেক মন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ শনিবার দুপুরে এই প্রতিবেদককে ফোনে জানান, “চারজন নারীর বিষয়টি আমি ব্যক্তিগতভাবে দেখব, সহযোগিতার ব্যবস্থা করব, আর যাদের ঘর নেই—তাদের জন্য ঘর নির্মাণও করব।”

জানা গেছে, কায়কোবাদ সাহেব মুরাদনগর উপজেলা যুবদলের আহবায়ক মাসুদ রানার মাধ্যমে চার নারীর খোঁজখবর নিচ্ছেন এবং প্রাথমিক সহায়তার কাজ শুরু করেছেন।

এই নারীরা কেউ স্বামীর অবহেলায়, কেউ বা সংসার ভেঙে সন্তান নিয়ে লড়ছেন টিকে থাকার জন্য। স্থানীয় গণমাধ্যমকর্মী মোহাম্মদ শরিফুল আলম চৌধুরীর মানবিক উদ্যোগে বিষয়টি আলোচনায় আসে এবং তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

অসহায় চার নারীর পরিচয়:
১️⃣ সুমি আক্তার, পায়ব পশ্চিমপাড়া মাদ্রাসার বাড়ি, ইউনিয়ন ১৭ নং জাহাপুর।
২️⃣ তাছলিমা আক্তার, দারোরা গ্রাম, ইউনিয়ন ১৯ নং দারোরা।
৩️⃣ হাসিনা বেগম, কাজিয়াতল মুন্সী বাড়ির পাশের বাড়ি, ইউনিয়ন ১৯ নং দারোরা।
৪️⃣ লিপি আক্তার, মান্নানের বাড়ি, লক্ষ্মীপুর গ্রাম, ইউনিয়ন ১৬ নং ধামঘর।

মোহাম্মদ শরিফুল আলম চৌধুরীর উদ্যোগে চার নারীর জন্য চারটি সেলাই মেশিন সরবরাহের আবেদন করা হয়। কায়কোবাদের নির্দেশে হাসিনা বেগম ও লিপি আক্তারের জন্য ঘর নির্মাণের আশ্বাসও দেওয়া হয়েছে।

এ খবর শুনে ওই নারীরা চোখের জল ধরে রাখতে পারেননি। তাদের ভাষায়, “আমরা দান চাই না, শুধু নিজের পরিশ্রমে বাঁচার সুযোগ চাই।”

বিএনপি নেতা কায়কোবাদের আশ্বাসে—যা পৌঁছেছে উপজেলা যুবদল নেতা মাসুদ রানার মাধ্যমে—এই চার নারীর জীবনে সেই নতুন আশার আলো ফুটে উঠছে।

প্রিন্ট করুন