প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

কুমিল্লায় ‘মিছিলের প্রস্তুতি’ নয়—ঘর থেকেই তুলে এনে প্রস্তুতি বানাল পুলিশ; আটক ৪৪

bsl Dhaka Prokah News 16 11 2025 original 1763280519
আজকের কথা ডেস্ক

কুমিল্লায় ‘মিছিলের প্রস্তুতি’ নয়—ঘর থেকেই তুলে এনে প্রস্তুতি বানাল পুলিশ; আটক ৪৪

মিছিল তো দূরের কথা—অনেকে নাকি ঘুম থেকেও ঠিকমতো উঠতে পারেননি। কিন্তু পুলিশের বর্ণনায় সবাই নাকি “মিছিলের প্রস্তুতিতে ব্যস্ত”! কুমিল্লায় ভোরের আলো ফোটার আগেই ছাত্রলীগের ৪৪ নেতাকর্মীকে ঘর থেকে তুলে এনে ‘মিছিলের প্রস্তুতি’ বানিয়ে দিলো পুলিশ।

রোববার ভোরে টমছম ব্রিজ, ঝাউতলা ও বাদুরতলা এলাকায় অভিযান চালিয়ে ২৯ জনকে আটক দেখানো হয়। কিন্তু স্থানীয়দের দাবি—এদের অনেককেই রাতে বা ভোরে নিজ নিজ ঘর থেকেই তুলে নেওয়া হয়েছে। পরে বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে আরও ১৫ জনকে আটক দেখায় পুলিশ।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরী জানান, “মিছিলের প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করা হয়েছে”—যদিও আটক হওয়া বহু পরিবারের প্রশ্ন, “যারা ঘরেই ছিল, তারা কোন মাঠে মিছিল করছিল?”

কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, সকাল ৬টার দিকে টমছম ব্রিজ এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা নাকি দৌড় দেয়। এরপর পুলিশ ও জনতা ধাওয়া করে ২৯ জনকে আটক করে—ঘর থেকে তুলে নেওয়া অনেককেই একই তালিকায় যোগ করা হয় বলে অভিযোগ।

জব্দ তালিকায় ছিল—ব্যানার, লাঠি এবং লাইটার; যা দেখে মন্তব্য উঠেছে, “মিছিল না করলেও ব্যানার–লাইটার ঘরে থাকাই এখন অপরাধ।”

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, সদর দক্ষিণ, দাউদকান্দি, মুরাদনগর, ভাঙ্গুরা, দেবিদ্বার, চান্দিনা থেকে একজন করে, নাঙ্গলকোটে দুইজন, নগরীতে ২৯ এবং গোয়েন্দা পুলিশের অভিযানে আরও ৭ জনসহ মোট ৪৪ জনকে আটক দেখানো হয়েছে।

সবাইকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।

স্থানীয়দের কড়া মন্তব্য—“এখন মিছিল করলে ধরা পড়ে, আর না করলেও ‘প্রস্তুতি’ বানিয়ে ধরা পড়ে!”

প্রিন্ট করুন