ইমাম-খতীব সম্মেলন কাল কুমিল্লায়—ধর্মীয় মূল্যবোধ জোরদারে বড় সমাবেশ
ইমাম-খতীব সম্মেলন আয়োজনে প্রস্তুত কুমিল্লা জেলা ও মহানগর। শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের উদ্যোগে আগামীকাল সকাল ৯টায় জেলা টাউন হল ময়দানে অনুষ্ঠিত হবে শতাধিক আলেম–উলামাদের উপস্থিতিতে বৃহৎ এই ধর্মীয় সমাবেশ। অনুষ্ঠান উপলক্ষে আয়োজকদের মধ্যে দেখা গেছে উৎসাহ-উদ্দীপনা।
শনিবার কুমিল্লা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরেন ফাউন্ডেশনের কুমিল্লা মহানগর শাখার সভাপতি শায়খ আব্দুল্লাহ আল-মামুন মোস্তফী। তিনি বলেন—ইমাম-খতীবদের নৈতিক নেতৃত্ব, দাওয়াতি কার্যক্রম, সামাজিক সম্প্রীতি ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা আরও শক্তিশালী করতেই এই আয়োজন।
তার ভাষায়—
“ইমাম-খতীবদের জন্য জ্ঞান, প্রেরণা ও দায়িত্ববোধের সমন্বিত একটি প্ল্যাটফর্ম তৈরি করাই আমাদের উদ্দেশ্য।”
সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্মেলনের প্রধান অতিথি থাকবেন ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন। প্রধান বক্তা হবেন শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ মুফতি শামীম মজুমদার (হাফি.)।
বিশেষ অতিথিদের মধ্যে থাকবেন— ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস সালাম খান কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান, পুলিশ সুপার নাজির আহমেদ খান, ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লার উপপরিচালক আশেকুর রহমান, বিশেষ বক্তা থাকবেন জাতীয় খতীব ফাউন্ডেশনের মহাসচিব মুফতি শরীফ উল্লাহ তারেকী।
সম্মেলনের দোয়া-মুনাজাত পরিচালনা করবেন সিনিয়র উপদেষ্টা আল্লামা শাহ্ সালাহ উদ্দিন নানুপুরী।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন— শায়খ আব্দুল্লাহ আল-মামুন মোস্তফী, মুফতি কাজি আবু ইউসুফ ফারুকী, মুফতি ইসরাফিল বিন আহমাদ, মাওলানা দেলোয়ার হোসেন ঐক্যবাদী, মাওলানা তাফাজ্জল হোসাইন আবেদি প্রমুখ।
ইমাম-খতীব সম্মেলন শুধু ধর্মীয় সমাবেশ নয়—নৈতিক নেতৃত্ব, শান্তি, সম্প্রীতি এবং ইসলামি আদর্শকে আরও সুসংহত করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে দেখা হচ্ছে বলে জানান আয়োজকরা।

আজকের কথা ডেস্ক