প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

মাওলানা ইউসুফের দাঁড়িপাল্লা এখন কৃষ্ণ নন্দীর হাতে: খুলনা-১ এ জামায়াতের প্রার্থী পরিবর্তন

04 4
রোমানা আক্তার

খুলনা-১ প্রার্থী পরিবর্তন: মাওলানা ইউসুফের স্থলে কৃষ্ণ নন্দী

খুলনা-১ প্রার্থী (দাকোপ–বটিয়াঘাটা) আসনে বড় অদলবদল করেছে। আগের প্রার্থী মাওলানা আবু ইউসুফকে সরিয়ে এবার মনোনয়ন দেওয়া হয়েছে ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দীকে। বুধবার (৩ ডিসেম্বর) খুলনায় ৮ দলের বিভাগীয় সমাবেশে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এ ঘোষণা দেন।

কৃষ্ণ নন্দী জানান, তাকে কেন্দ্রে ডেকে উচ্চপর্যায়ের নেতাদের উপস্থিতিতে প্রার্থী করা হয়েছে। তিনি বলেন, “জামায়াত আমির আমাদের দুজনকে বুকে বুক মিলিয়ে দিয়ে গেছেন। তিনি আমার জন্য প্রচারণায় নেমেছেন। দলের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই।”

সাবেক প্রার্থী মাওলানা আবু ইউসুফ যুগান্তরকে বলেন, দলের সিদ্ধান্ত মেনে তিনি কৃষ্ণ নন্দীর প্রধান এজেন্ট হিসেবে কাজ করবেন এবং প্রচারণা শুরু করেছেন।

গত ৯ ফেব্রুয়ারি খুলনার ছয়টি আসনের প্রার্থী ঘোষণা করা হলেও, শেষ মুহূর্তে শুধু এ আসনে পরিবর্তন এলো। নতুন সমীকরণে হিন্দু প্রার্থী কৃষ্ণ নন্দীই এখন জামায়াতের দাঁড়িপাল্লার নতুন মুখ।

খুলনা-১ প্রার্থী পরিবর্তন নিয়ে এলাকায় ইতোমধ্যে ব্যাপক আলোচনা চলছে।

প্রিন্ট করুন