প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

কুমিল্লার তিতাসে ট্রলি উলটে নদীতে পড়ে একই পরিবারের ৩ নারী নিহত

Screenshot 2025 12 04 145545 20251204 145449484
মো. মিজানুর রহমান

কুমিল্লায় ট্রলি দুর্ঘটনা: একই পরিবারের ৩ নারী নিহত

কুমিল্লায় ট্রলি দুর্ঘটনা তিতাস নদীতে একই পরিবারের তিন নারী নিহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে, কড়িকান্দি-রাজাপুর সড়কের তিতাস নদীর এলাকায়। নিহতরা হলেন শুক্কুর আলীর স্ত্রী রিনা আক্তার (৩৫), ইমন মিয়ার স্ত্রী রুজিনা আক্তার (৩০) ও ফারুক মিয়ার স্ত্রী সামছুন নাহার (৪০)। রুজিনা ও সামছুন নাহার আপন জা, আর রিনা আক্তার তাদের ভাগনের স্ত্রী।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, নিহত তিন নারী তিতাস নদীতে গোসল করছিলেন। এ সময় রাজাপুর থেকে কড়িকান্দি বাজারগামী একটি খালি ট্রলি ইমন মিয়ার বাড়ির সামনে এসে উল্টে নদীতে নারীদের ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রিনা ও রুজিনা মারা যান। সামছুন নাহারকে আহত অবস্থায় উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুমিল্লায় ট্রলি দুর্ঘটনায় একই পরিবারের তিন নারীর মৃত্যুর খবর শুনে আশপাশের কয়েকটি গ্রামের মানুষ ঘটনাস্থলে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। মর্মান্তিক এই ঘটনার পর তিতাস থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে।

প্রিন্ট করুন