Logo
শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

তারেকের শপথ অনুষ্ঠানের আমন্ত্রনে মোদি? বিএনপি ঢেকে দিচ্ছে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক নতুন অধ্যায়

“বিএনপি শপথকে কূটনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করতে চায়, দক্ষিণ এশিয়ার রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণের সম্ভাবনা” বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ অনুষ্ঠানে ভারতের...
মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী

“বিএনপি শপথকে কূটনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করতে চায়, দক্ষিণ এশিয়ার রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণের সম্ভাবনা”

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানাতে পারে। ভারতের বিভিন্ন গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হয়েছে।

আঞ্চলিক বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের আমন্ত্রণের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। সম্ভাব্য আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন মোদি। বিএনপি শপথ অনুষ্ঠানকে কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং দক্ষিণ এশিয়ার কূটনীতির একটি নতুন প্ল্যাটফর্ম হিসেবে দেখছে।
এটি সাফল্য হলে এবং মোদি আমন্ত্রণ গ্রহণ করলে, ঢাকা–নয়াদিল্লি সম্পর্কের নতুন অধ্যায় শুরু হতে পারে। উল্লেখ্য, গতকাল মোদি তারেককে অভিনন্দন জানান এবং ফোনে শুভেচ্ছা বিনিময় করেন।

প্রিন্ট করুন