প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৭ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

রমজানজুড়ে স্কুল বন্ধে হাইকোর্টের কড়া নির্দেশ: ১৮ ফেব্রুয়ারি থেকেই ছুটি

Add a subheading 20260215 171418 0000
মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী

রিটের পর সরকারের সিদ্ধান্তে পরিবর্তন, পুরো মাসজুড়ে বন্ধ থাকবে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল

রিটের পর আদেশ, সরকারের সিদ্ধান্তে পরিবর্তন

পবিত্র রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক স্কুল পুরো মাসজুড়ে বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রোববার বিচারপতি ও বিচারপতি –এর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

রমজানের শুরু থেকেই শিক্ষার্থীদের ছুটি নিশ্চিত করতে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়। সেই রিটের শুনানি শেষে আদালত এ নির্দেশ দেন।

এর আগে সিদ্ধান্ত ছিল, স্কুলগুলোতে ১৫ রমজান (৭ মার্চ) পর্যন্ত নিয়মিত ক্লাস চলবে। অন্যদিকে মাদরাসাগুলোতে ১৫ ফেব্রুয়ারি থেকে, অর্থাৎ রমজান শুরুর আগেই ছুটি শুরু হওয়ার কথা ছিল। এ বৈষম্য নিয়ে অনেক শিক্ষক অসন্তোষ প্রকাশ করেন।

হাইকোর্টের সর্বশেষ আদেশে বলা হয়েছে—আগের ৮ মার্চের পরিবর্তে আগামী ১৮ ফেব্রুয়ারি থেকেই রমজানজুড়ে সব নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ থাকবে।

উল্লেখ্য, গত ৫ জানুয়ারি রমজানে স্কুল বন্ধ রাখার দাবিতে সরকারকে আইনি নোটিশ দেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। পরবর্তীতে রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ জারি করেন।

প্রিন্ট করুন