প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৭ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

মালয়েশিয়ার ধর্মমন্ত্রীর সঙ্গে কায়কোবাদের উচ্চপর্যায়ের ভার্চুয়াল বৈঠক

Untitled design 20260224 231947 0000
মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী

কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ও ড. জুলকিফলি হাসান-এর ভার্চুয়াল দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ধর্ম বিষয়ক সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে ভার্চুয়াল প্ল্যাটফর্মে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে অংশ নেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দপ্তরের ধর্ম বিষয়ক দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, সিনেটর ড. জুলকিফলি হাসান।
অনলাইন এ বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা হয়। বিশেষ করে হজ ব্যবস্থাপনা, যাকাত প্রশাসন এবং ধর্মীয় শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন—এই তিনটি খাতে অভিজ্ঞতা ও সেরা চর্চা (Best Practices) বিনিময়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে হজ কার্যক্রম আরও দক্ষ ও সমন্বিতভাবে পরিচালনার উপায়, যাকাত ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সক্ষমতা উন্নয়ন নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়। এছাড়া সমসাময়িক বৈশ্বিক প্রেক্ষাপটে ধর্মীয় শিক্ষাকে সময়োপযোগী ও প্রযুক্তিনির্ভর করার সম্ভাবনা নিয়েও আলোচনা করা হয়।
উভয় মন্ত্রী পারস্পরিক সম্মান ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠককে ফলপ্রসূ উল্লেখ করে ভবিষ্যতে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ধর্ম বিষয়ক সহযোগিতা আরও সম্প্রসারণে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

প্রিন্ট করুন