প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৭ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

ফসল বীমা আসছে: কৃষক আর আর্থিক ঝুঁকিতে নয়

Foshol original 1773835212
মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী

খাদ্য, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ঘোষণা করলেন, বন্যা বা অন্য কোনো দুর্যোগে ফসল ক্ষতিগ্রস্ত হলে কৃষকরা ক্ষতিপূরণ পাবেন। সরকারের লক্ষ্য কৃষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা।

উৎপাদিত ফসলকে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি থেকে রক্ষা করতে ফসল বীমা চালুর উদ্যোগ নেবে সরকার। খাদ্য, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, বন্যা বা অন্য কোনো দুর্যোগে ক্ষতি হলে কৃষকরা বীমা সুবিধার আওতায় ক্ষতিপূরণ পাবেন।

মন্ত্রী বলেন, “কেবল কৃষক কার্ড নয়, কৃষকদের উৎপাদিত ফসলের নিরাপত্তাও নিশ্চিত করতে আমরা কাজ করছি।” তিনি আরও উল্লেখ করেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা হচ্ছে, যা অনেকেই কেবল কথার মধ্যে সীমাবদ্ধ মনে করেছিলেন।

মন্ত্রী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীসহ বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে বলেন, “অনেকে শুরুতে সমালোচনা করেছেন, কিন্তু ক্ষমতায় আসার পর তা কার্যকর করা হচ্ছে।”

বুধবার (১৮ মার্চ) কুমিল্লার আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের শ্যামপুর উচ্চ বিদ্যালয় মাঠে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান ও জেলা খাদ্য নিয়ন্ত্রক নিত্যানন্দ কুণ্ডু।

প্রিন্ট করুন